-
দুঃখ কিনতে চাই
তানভীর হাসান অপুএই যে আমায় দেখছ তুমি,
আমি কিন্তু ক্রেতা!
এখন বলতে পারো কেমন ক্রেতা?
আমি হলাম দুঃখের ক্রেতা।
হ্যাঁ, আমি হলাম দুঃখের ক্রেতা।চারিদিকে খুঁজে দেখো, আছে অনেক বিষণ্ণ প্রাণ,
যাদের মধ্যে পাবে তুমি আত্মহত্যার প্ল্যান।
আমি তাদের মনের সকল দুঃখ কিনতে চাই।
কারণ আমি হলাম
দুঃখের ক্রেতা, বেদনার ক্রেতা, বিষণ্ণতার ক্রেতা।
আমি দুঃখ কিনতে চাই।
হ্যাঁ, আমি দুঃখ কিনতে চাই।
কার দুঃখ, তুমি কি জানো?
সন্তান হারা ওই বাবা-মার দুঃখ।
আমি দুঃখ কিনতে চাই,
বাবা-মা হারা ওই সন্তানের দুঃখ।
আমি দুঃখ কিনতে চাই,
যৌবনে স্বামী হারা ওই নির্যাতিত বিধবা নারীর দুঃখ।
আমি দুঃখ কিনতে চাই,
ঋণগ্রস্ত ওই পরিবারের দুঃখ।
আমি দুঃখ কিনতে চাই,
ওই ভাইদের দুঃখ, যারা বেকারত্বে ঘুরছে।
আমি দুঃখ কিনতে চাই,
আপনজন হারানোর দুঃখ।
আমি দুঃখ কিনতে চাই,
ফুটপাতে পড়ে থাকা অসহায় মানুষের দুঃখ।
আমি দুঃখ কিনতে চাই,
মানসিকভাবে যারা অসুস্থ, তাদের দুঃখ।
আমি দুঃখ কিনতে চাই,
নেশাগ্রস্ত যুবকের মনের দুঃখ।
আমি দুঃখ কিনতে চাই,
যারা সময়ের নিষ্ঠুরতায় সবকিছু হারিয়েছে, তাদের দুঃখ।আমি দুঃখ কিনতে চাই,
যারা আমার মতো কাউকে ভালোবেসে
এখন কষ্টে দিন কাটাচ্ছে, তাদের দুঃখ।
আমি দুঃখ কিনতে চাই,
যারা একটা চাকরির জন্য আপন মানুষটাকে হারিয়েছে।
আমি দুঃখ কিনতে চাই, আমি দুঃখ কিনতে চাই।তোমরা কি তোমাদের দুঃখ
বিক্রি করবে আমার কাছে?
আমি কিন্তু প্রাপ্য মূল্য দেব তোমাদের।8 Comments-
-
Tanver Hasan Apu, মানুষের কষ্টের ভার নিজের কাঁধে তুলে নেওয়ার এমন মানবিক আকাঙ্ক্ষা প্রকাশ করা সত্যিই হৃদয়স্পর্শী ও গভীর এক অনুভবের জায়গা। আপনি যদি শব্দ চয়নে আরও একটু বৈচিত্র্য আনেন, তবে এই বিষণ্ণতার সুরটি পাঠকদের হৃদয়ে আরও গভীরভাবে দাগ কাটবে বলে আমার বিশ্বাস; আপনি কলম চালিয়ে যান।
-
Friends
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
নুরুল ইসলাম শান্ত
@santo23
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
Mominur Rahman Khan
@mominurrahmankhan
মাসুদ আহম্মেদ
@masudahmmed800gmail-com
Afroja Akter
@afrojaakter
faruk sagor
@faruksagor
S Ahmed Tusher
@sahmedtusher


আমরা সবাই দুঃখের ক্রেতা