Profile Photo

নাহীদ শাহ্Offline

  • mdnahidhasan
  • Profile picture of নাহীদ শাহ্

    নাহীদ শাহ্

    • 1 month, 1 week ago

    অপূর্ণতায় হারানো যৌবন
    কখন যে মোর প্রাণবন্ত যৌবন গেল চলে
    টাকার পিছে ছুটতে ছুটতে সময় গেছি ভুলে ।
    ইচ্ছেগুলো থমকে গেছে দায়িত্বের‌‌‌ বাঁধনে
    নিজের মতো হয়নি বাঁচা ব্যস্ততার কারনে ।
    দীর্ঘশ্বাস ছাড়িয়া দিলাম এই মনকে সান্তনা
    চাইলেই জীবনে সবাই সবকিছু পায় না ।

    বন্ধুরা সব ঘুরতে যেত,ডাকতো আমায় আয়
    শত আনন্দের কড়া নারতো যৌবন জানালায় ।
    সময়টা যে ফুরিয়ে গেল চুল গুলো আজ সাদা,
    চোখের কোণে বাদল নেমে হৃদয় ভিজে কাদা ।
    পাওয়া না পাওয়ার অংক কষে বৃথাই যন্ত্রণা
    চাইলেই জীবনে সবাই সব কিছু পায় না ।

    যৌবন ছিলো এক সমূদ্র, উত্তাল ছিল ঢেউ
    আপন করে নিতে আমায় হাত ধরেনি কেউ ।
    হারানো সেই ঢেউয়ের সুর-গাইছে নিরবধী
    নতুন করে সেই দিনগুলি ফিরে পেতাম যদি ।
    চলে যাওয়া দিনগুলি তো ফিরে আসে না
    চাইলেই জীবনে সবাই সব কিছু পায় না ।
    নাহীদ শাহ্,,,
    (এক আপুর লেখায় অনুপ্রাণিত হয়ে)

    3
    11 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতরটা ছুঁয়ে গেল, সত্যি বলতে আমাদের সবার জীবনের বাস্তবতা কি অনেকটা এরকমই নয়? গ্রুপে আরও অনেকের লেখা আছে, আপনি যদি সময় করে সবার পোস্টে একটু রিঅ্যাক্ট আর সুন্দর কমেন্ট করেন তবে পুরো কমিউনিটিটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • বাহ দারুণ এক অনবদ্য লেখা লিখেছেন মনের গভীরে আপনার লেখা ছাপ দিয়ে গেলো,এক অনন্য অনুভূতির দরজায় যেহেতু আপনি আমার লেখায় অনুপ্রাণিত হয়ে লিখেছেন এজন্য আপনাকে একরাশ ফুলের শুভেচ্ছা জানালাম মঞ্চবন্ধু এভাবেই আপনি ও আমার সাথে থাকুন।

    • কত ইচ্ছে শুধু দায়িত্বের কারণে থেমে যায়!!

    • MD nahid Hasan, আপনার এই লেখাটিতে জীবনের ফেলে আসা দিনগুলোর প্রতি যে গভীর আবেগ এবং বিষণ্ণতার ছোঁয়া ফুটে উঠেছে তা সত্যিই হৃদয়স্পর্শী, আর আমার মনে হয় প্রতিটি পংক্তিতে এমন ছন্দময় আবেগের বহিঃপ্রকাশ আপনার লেখনীকে ভবিষ্যতে আরও প্রাণবন্ত করে তুলবে।

    • মানুষ বেঁচে থাকে প্রাপ্তিতে নয়, হারানোর অর্থ খুঁজে পাওয়ার সাধনায়……🖤🖤

Friends

Profile Photo
Dibyendu Sarkar
@dibyendusarkar
Profile Photo
খতিব আলম
@khotibalom007gmail-com
Profile Photo
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Profile Photo
Mehedy Hasan
@mehedyhasan
Profile Photo
Al-mamun-Abdullah
@al-mamun-abdullah
Profile Photo
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Profile Photo
Harun-ur Rashid
@harun-urrashid
Skip to toolbar