Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    4 years, 10 months ago

    সুবোধ আসিস না!
    আহমেদ হানিফ।

    অন্ধকার নেমেছে আজ সভ্যতার ছোট্ট কুটিরে,
    কে তুই আজো একেলা দাঁড়িয়ে আছিস?
    সুবোধ নাকি?
    অবাস্তব কল্পনা বিলাস নয়তো আবার!
    কি জানি কি ভাবছি-
    মনুষ্য নির্মিত সভ্যতায়তো মানুষের স্বার্থসাধন,
    তুই কিভাবে আসবি?
    না,
    তুই না তোর আদলে স্বার্থান্বেষণে ব্যস্ত কেউ-
    চলে যা,যা-ই তুই-
    কখনো ডাকবো না,আমি লুটেরা শুধু সভ্যজনে ভয়!
    সুবোধ আসিস না,তুই আসিস না,
    আমি একটু অমানুষ হবো-
    না,বহুদোষে দোষী হবো!
    তুই,সাধুদের ছায়াতলে থাক-
    দূর হিমালয় কিংবা নির্জন বনবাদাড়ে।
    মানুষের কাছে আসিস নে-
    কতক অমানুষের স্বার্থের জয়গান!
    তুই,নিরেট ভদ্রদের দরবারে যা,
    আমরা কদাচারী,স্বার্থোন্মত্ত!
    ভালো মানুষ আমরা নই,নইকো কারো দুঃখে জর্জরিত,
    আমাদের মানসে স্বার্থই সব।
    বাকি সব যাক না মরার দ্বারপ্রান্তে-
    আমার কি বা আসে যায়!
    সুবোধ,
    নতজানু করে বলি তুই আসিস না-
    আর কতক কাল যাক-
    কতক মানুষ বিচারহীন মরুক না,
    অন্যায় আরো গাঢ় হউক,তবুও না!
    মানুষের সভ্যতায় তোর ঠাঁই নেই-
    আর তুই মানুষের জন্যও না।
    ফেরেশতা বা দেবালয়ে তোর বাস হউক,
    আমাদের জীর্ণ সমাজে আসিস না।
    কোনো কালে যদি সভ্য হতে পারি-
    তবেই এসে দেখে যেতে পারিস।
    আমরা না জানি কত খুনের রক্তে-
    বসবাস করছি।
    কারো বোন বা মায়ের অশ্রু জলের সাক্ষী হতে-
    কেন আসবি তুই?
    না!
    তুই আসিস না।
    সুবোধ বহুদূরে যা চলে,মানুষের অগোচরে।

    5
    3 Comments
Skip to toolbar