Profile Photo

মোহাম্মদ জিয়াউর রহমানOffline

  • mdziaurrahman
  • তৈলা মাথায় তৈল
    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    তৈলা মাথায় তৈল দাও মানুষ,
    দেখো আয়-উপার্জন,
    খড়া মাথায় তৈল দাও না কেন—
    অসময়ে নাই সমর্থন!
    যার মাথাতে তেল আছে,
    তাকেই দাও সম্মান,
    শুকনো মাথার মানুষগুলো
    পায় না কেন স্থান?
    সুযোগ দেখে তেল ঢালো,
    স্বার্থ থাকে মনে,
    সময় গেলে সেই তেলবাজরা
    চেনেও না জনে!
    তেল নয়—যোগ্যতা দেখো,
    সত্যের পাশে থাকো;
    তৈলা মাথা, খড়া মাথা—
    ন্যায়ের চোখে মাপো।

    2
    4 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম বাস্তব সমাজের চিত্র চোখের সামনে ভেসে উঠল, কিন্তু এখনকার দিনে যোগ্যতা দিয়ে মূল্যায়ন পাওয়া কি আসলেই সম্ভব বলে আপনি মনে করেন?

    • স্বার্থের সময় সবাই কাছে থাকে, সময় গেলে চেনেও না—বাস্তব কথা।

    • সমাজের বৈষম্য ও স্বার্থপরতার এই বাস্তব চিত্রটি আপনার লেখায় খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। ন্যায়ের পথে চলার যে আহ্বান আপনি জানিয়েছেন, তা পাঠকমাত্রকেই গভীরভাবে ভাবিয়ে তুলবে; আপনি এভাবেই সত্যের জয়গান গেয়ে লিখে যান।

Skip to toolbar