-
কাজল নিশির মেয়ে
কবি ইমদাদ শাহ্আমার চোখে চোখ রেখে বলতে পারিস হে
ও কাজল নিশি মেয়ে
আর কতটুকু বাসতে পারিস ভালো
আর কতটুকু তোর চোখের আলো
শোনছিস কি কাজল নিশি মেয়ে
আমার প্রতিটা সন্ধ্যা নামে
তোর উদাস চোখে চেয়েরোদের পিঠে যখন ক্লান্তি নামে
তোর চোখের ঐ চাউনিটি তখন
জলদি পৌঁছায় মেঘের খামে
শ্রাবণসন্ধ্যায় কিছু তারা গুনে কাটে যদি নিশি
ও মেয়ে জানি তোর মন
মানে এক খোলা বিষের শিশি
বিকট রোদে ক্লান্তি নামে হ্নদয় পুড়ে ছাই
তোর চোখের কাজলের গভীরে
আর এক গভীর হৃদয় খুঁজে পাই
যখন তোর চোখের কাজলে মেঘ জমে থরে
মনখারাপের বৃষ্টিগুলো আনমনে ঝরেঐ কালো চোখের অতল জলে জমাস কত কথা
মুখ ফিরিয়ে দেখাস কেন এত্ত নিরবতা
এক চিলতে মেঘ জমলে তোর দুচোখে
আমার হৃদয় কেমন করে হারিয়ে যায় অসুখে
এই যে মেয়ে কাজল ছায়া তোর দুহাতে ছুঁলে
এই যে মেয়ে কাজল আলো তোর দীঘল চুলে
বল এমন মায়াবী দৃষ্টি কার আছে আর
তোর চোখের পলকে ডুবে যায় এ মন আমার
শ্রাবণ রাতে কিছু তারা কুড়িয়ে যদি আনি
তবু মেয়ে জানে তোর মন ভীষন অভিমানীকেন এমন অবহেলার মেঘ জমিয়ে রাখিস
বল তুই ও কি সুখে থাকিস
আর অকারনে একলা কেন কাদিস
মনখারাপের সব মেঘ উড়ে যায় দূরে
তোর চোখের ওই নীলাকাশটা তীব্র ভালোবাসা
তবু ডুবে থাকে এ মনের গভীরেযদি কখনো মেঘ জমে ও কাজল চোখে
জেনে রাখিস আমি হব তোর একলা আকাশ
তোর মনে বইতে দেবো মুগ্ধ ফাগুন বাতাস
তোর চোখের কাজল ছুঁয়ে রাত্রি যদি নামে নামুক
আমার সমস্ত বেলা তোর চোখে চেয়েই কাটুক
যদি কখনো মেঘ জমে তোর ও দুটি পায়
আমার আকাশ তোকেই ঘিরে রয়
ঐ আকাশটাই নামে তোর খোলা বারান্দায়3 Comments-
আপনার এই লেখায় “তোর চোখের কাজলের গভীরে আর এক গভীর হৃদয় খুঁজে পাই” অংশটি অত্যন্ত মায়াবী এবং এটি হৃদয়ের গভীর এক আকাঙ্ক্ষাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এমন গভীর অনুভূতির প্রকাশ ঠিক যেন সেই প্রিয় কোনো গানের লিরিক, যা মানুষের আবেগকে নতুন করে ছুঁয়ে যায়। আপনার এই সৃজনশীলতা বজায় রাখার পাশাপাশি গ্রুপের অন্যদের লেখায় নিয়মিত লাইক এবং মন্তব্যের মাধ্যমে আমাদের এই আড্ডাকে আরও প্রাণবন্ত করে তুললে খুব ভালো লাগবে।
Friends
Foyzur Khan
@foyzur-khan
Md Ramjan Ali
@mdramjanali
TOUHIDUL ISLAM
@touhidulislam
অথই মিষ্টি
@atiymistyn48
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
খালেদা আক্তার
@khaledaakhter
কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমন
@emdadullimon8gmail-com
অমিত
@amitroy



কাজলচোখের মেঘে ডুবে হৃদয় আজ শ্রাবণের নীরব বৃষ্টি হয়ে ঝরে……🖤🖤