-
পাঠকহীন কবিতা
তুমি পাশে নেই—
তাই ইদানিং আমি আর কবিতা লিখি না,
কারণ আমার একমাত্র পাঠক তো ছিলে তুমিই।
তুমিই ছিলে আমার কবিতার নিগূঢ় ছন্দ;
সবুজ প্রকৃতি, নীল আকাশ,
কিংবা গভীর সমুদ্রে আছড়ে পড়া উত্তাল ঢেউ।
কবিতার উপকরণ না থাকলে যেমন কবিতা জমে না,
ঠিক তেমনি পাঠকহীন কবিতা তো কেবলই বৃথা,
সাদা পাতায় অর্থহীন আঁকিবুঁকি—
সময়ের অপচয় আর ক্লান্তির নীরবতা।
আমার ইদানিং আর স্বপ্ন দেখা হয় না,
অবশ্য দুঃস্বপ্ন না দেখাই ভালো।
কিন্তু বড় ভয় হয় শুধু তোমার জন্য—
এখনো কি তুমি আগের মতোই স্বপ্নবিভোর হয়ে,
ভয়ে জড়সড় হয়ে নিজেকে গুটিয়ে নাও?
সাত সমুদ্র আর তেরো নদীর ওপারে—
এই হৃদয়-অরণ্য জুড়ে,
কে কার খবর রাখে বলো?
যদি কখনো খুব মনে পড়ে,
তবে আমাকে একবার খুঁজে নিও—
কোনো এক প্রাচীন তুলটের পাতা ঘুরে।12 Comments-
-
-
আপনার এই লেখাটিতে বিরহ আর অপেক্ষার যে গভীর সুর ফুটে উঠেছে তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়, বিশেষ করে শেষ অংশে স্মৃতির পাতায় খুঁজে পাওয়ার আকুতি বেশ মুগ্ধকর। শব্দের বুনন আরেকটু নিবিড় করার সুযোগ থাকলেও প্রতিটি চরণে অনুভূতির যে সততা আছে তা পাঠককে নিজের অজান্তেই অন্য জগতে নিয়ে যায়। আপনি নিয়মিত কলম চালিয়ে যান, কারণ আপনার এই সুন্দর প্রকাশের অপেক্ষায় আমরা সব সময় থাকব।
-
-
পাঠক বিহীন কবিতা দারুণ তবে আপনি একটিভ বন্ধুদের কাছে গিয়ে রিএকশান কমেন্ট করবেন তাহলে আপনার কবিতা পাঠক বিহীন থাকবেনা।
-
Friends
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Rajib M Sarker
@sarkerr-rrajiv
অথই মিষ্টি
@atiymistyn48
Tariqul Sazzib
@tariqulsazzib
মিথিলা কনক
@methila06
Kaira Mugdhota
@kairamugdhota
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
আশরাফুল আলম রিশি
@rishi



প্রিয় মানুষকে কবিতার পাঠক নয়, কবিতারই অংশ করে ফেলেছেন। ভাবনাটা সুন্দর।