Profile Photo

কবি ইমদাদ শাহ্Offline

  • d7d9622a148864d078eb915a7458eb8b
  • Profile picture of কবি ইমদাদ শাহ্

    ওগো সন্ধ্যা তুমি আজো চোখের জলে আজো ভাসো কেন একা
    কবি ইমদাদ শাহ্

    ওগো সন্ধ্যা তুমি চোখের জলে আজো ভাসো কেন একা
    তোমার সঙ্গী কিগো আজো বুঝি দেয় না তবু দেখা
    তবে নিয়ে যাও যাও আমায়
    আমিও তোমার মত সে একাকি একা

    বনের ছায়ায় লুকিয়ে বেড়ায় মায়াবী এক সুর
    কোন অজানার ডাক শোনা যায় হৃদয় সুদূর-দূর

    হাওয়া বয় শনশন
    কাঁদিতেছে যেন তোমার মন
    শুধু আকারনে শুধু অকারন

    আকাশের কোণে ওই যে একা
    পশ্চিম মেঘে সোনার রেখা
    ধীরে ধীরে তা মলিন হয়
    দিবসের আলো দূরে রয়

    মন যে আজি বিরহ বেদনায়
    পড়ে রয় শুধু তোমারি মায়ায়
    আলোকে আলোকে তব
    তোমারি নাম লিখায়

    বাতাস কাঁদিতেছে বনের গায়
    ঝরা পাতাগুলি মিশেছে পায়
    এই মনখানি শুধু টুপটাপ নিরূপায় নিরূপায়

    ঝরে পড়েছে বকুল সুরভী আকুল হাওয়া মেখে
    প্রদীপ জ্বেলেছো তুমি কার পথ চেয়ে রেখে
    এই নীলিন আলোয় শান্ত আকাশ ক্লান্ত ডানার গানে
    তুমি নাও না মোরে ডেকে

    4
    4 Comments
    • সন্ধ্যার বিষণ্ণতা আর হৃদয়ের একাকীত্ব চমৎকারভাবে মিলিয়েছেন। পড়তে ভালো লাগলো।

    • আপনার লেখার ‘ঝরে পড়েছে বকুল সুরভী আকুল হাওয়া মেখে’ লাইনটি দারুণ এক স্নিগ্ধ অনুভূতি তৈরি করেছে, তাই আপনি এভাবেই নিয়মিত আপন মনের কথাগুলো লিখে আমাদের মুগ্ধ করে রাখুন।

    • সন্ধ্যার ভেজা চোখে বিরহের যে সুর বাজে, তা একাকী হৃদয়েরই নীরব প্রতিধ্বনি……🖤🖤

    • ইমদাদ শাহ্, আপনার লেখা কবিতাটা পড়লে কেমন যেন একটা মন খারাপ করা স্নিগ্ধতা ছুঁয়ে যায়, আচ্ছা এই বিরহের সুরটা কি সবসময়ই আপনার লেখার অনুপ্রেরণা হয়ে থাকে?

Skip to toolbar