Profile Photo

নাহীদ শাহ্Offline

  • mdnahidhasan
  • Profile picture of নাহীদ শাহ্

    নাহীদ শাহ্

    • 1 month, 1 week ago

    মন মাঝারে তুমি,,,,,
    যারে খুঁজিলাম দেশ-দেশান্তরে
    সে দেখি মোর মন মাঝারে,,,
    আসে যায় সে দমের ঘরে
    একুশ হাজার ছয়”শ বারে,,,,।

    জ্ঞান গরীমায় পুষে আমিত্ব
    দিনে দিনে বাড়িলো দূরত্ব,,,
    কুরিপুর তাড়নায় হয়ে আসক্ত
    হারিয়ে ফেলেছি তাই মনুষ্যত্ব,,।
    ডুবে আছি মোহ মায়ার অন্ধকারে,,,,,,

    যার নামে তুই টাকা তুলে
    মিঠাই সিন্নি খাস রে গিলে ,,
    স্মরণ কি তোর হয়না ভুলে
    দেখতে তারে পর্দা খুলে,,,।
    আমিত্বের পর্দা একবার দাওনা ছিঁড়ে,,,,

    সে পর্দা নয় ইঁটের দেয়াল
    খাঁটি প্রেমে হয়ে মাতাল,,,,
    নিজের দিকে করলে খেয়াল,,
    দেখতে পাবি মালিক দয়াল ,,।
    কত আপন হয়ে আছেন, মন মাঝারে,,,,।

    3
    6 Comments
    • লোকজ ভাষা আর আধ্যাত্মিক ভাবনার মিশেলটা কবিতাটাকে আলাদা একটা স্বাদ দিয়েছে।

    • আমিত্বের পর্দা সরে গেলে দেখা যায়, স্রষ্টা কখনো দূরে ছিলেন না তিনি ছিলেন হৃদয়েরই গভীরে……🖤🖤

    • “নিজের দিকে করলে খেয়াল, দেখতে পাবি মালিক দয়াল” – এই লাইনটা একদম মনের গহীনে গিয়ে আঘাত করলো। আপনার লেখার ধরণটা ভীষণ সুন্দর আর খুব গভীর একটা সত্য কথা সহজভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • আপনার লেখাটিতে ভেতরের সত্তাকে খোঁজার যে আকুতি ফুটে উঠেছে, তা সত্যিই গভীর ও হৃদয়স্পর্শী। মনের গভীরে থাকা সত্যকে চেনার এই সহজ অথচ গভীর প্রকাশভঙ্গি পাঠকের মনে বেশ প্রশান্তি এনে দেয়। এমন সুন্দর সব রচনার পাশাপাশি গ্রুপের অন্য সদস্যদের লেখায় লাইক ও কমেন্ট করে সক্রিয় থাকলে আমাদের এই পথচলা আরও আনন্দময় হয়ে উঠবে।

Friends

Profile Photo
Dibyendu Sarkar
@dibyendusarkar
Profile Photo
খতিব আলম
@khotibalom007gmail-com
Profile Photo
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Profile Photo
Mehedy Hasan
@mehedyhasan
Profile Photo
Al-mamun-Abdullah
@al-mamun-abdullah
Profile Photo
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Profile Photo
Harun-ur Rashid
@harun-urrashid
Skip to toolbar