Profile Photo

কবি ইমদাদ শাহ্Offline

  • d7d9622a148864d078eb915a7458eb8b
  • শ্রাবণ সন্ধ্যায়
    কবি ইমদাদ শাহ্

    কাজল-মেয়ের মতো মেঘবতী ওই
    আকাশের নীলপটে আঁকিবুঁকি সই
    ধরণীর বুকে জাগে শিহরণ সাড়া
    শ্রাবণের সন্ধ্যায় এ মন গৃহহারা

    নভোনীলে চমকায় চঞ্চলা ধরনী
    ছায়াময়ী নামালো শ্রাবণ যামিনী
    বাদলের ঝংকার বাজে ঝোপে ঝাড়ে
    কলতান তোলে নদী কূল-কিনারে

    রিমঝিম রিমঝিম ঝরে বারিধারা
    আঁধারের দিগন্ত আজ দিশেহারা
    মেঘের মাদল বাজে ঘন গগনে
    পাতার ঘ্রাণ ভাসে ভিজে সমীরণে

    কদম্ব শাখে ঐ ফোটে ফুলদল
    ধরণীর চোখে আজি বরষার জল
    সন্ধ্যামনির বাসে আকুল সমীর
    প্রেম যমুনার তট কেঁদেই অধীর

    ওগো মোর উদাসিনী কোথা তুমি আজ
    ফেলেছ কি দূরে তব সব গৃহকাজ
    বাদলের ঝরোঝরো মরমর তানে
    কী ব্যথা জাগিছে তব বিরহী এ প্রাণে

    মেঘের ঘনঘটা আজি ঐ গগনের সীমায়
    ঝরে বারিধারা আজি আকুল হিয়ায়
    বিজলীর তলোয়ার বুকে বিঁধে রে
    আঁধার রজনী আসে ধীরে ধীরে ঘীরে

    বাদলের মাঝে শুনি তব প্রেম আহবান
    ভেঙে ফেলে এ শিকল যত ব্যথার দান
    শ্রাবণের এই সন্ধ্যায় সকল বাঁধন টুটিয়া
    আজিকে নামুক মোদের প্রেম নাচিয়া নাচিয়াই

    2
    4 Comments
    • শ্রাবণের মেঘে মেঘে আজ বিরহী হৃদয় প্রেমের বৃষ্টিতে গৃহহারা হয়ে ভেসে যায়……🖤🖤

    • ইমদাদ শাহ্, আপনার এই বর্ষার কবিতাটা পড়ে মনটা একদম ভিজে গেল, কিন্তু বৃষ্টির দিনে একা থাকার এমন কষ্ট কেন এত তীব্র হয়?

    • আপনার শব্দ চয়ন ও প্রকৃতির সাথে অনুভূতির মিশেল পুরো পরিবেশটিকে চোখের সামনে জীবন্ত করে তুলেছে। প্রতিটি চরণের ছন্দ ও আবেগ যেন শ্রাবণের ঝিরঝিরে বৃষ্টির মতোই পাঠকের হৃদয়ে গভীরভাবে দোলা দিয়ে যায়, আপনার এই মুগ্ধকর লিখনশৈলী এভাবেই অব্যাহত থাকুক।

    • খুব ভালো লাগলো।

Skip to toolbar