Profile Photo

মেহেদী মারুফOffline

  • maruf1
  • Profile picture of মেহেদী মারুফ

    মেহেদী মারুফ

    • 1 month, 1 week ago

    কবিতা: যোগাযোগ নেই

    বড়ই অদ্ভুত..!
    যে আমি নিজের শরীরে চিমটি দিলেও তোমার ব্যথা লাগতো।
    সেই তুমি আজ আমার অসুস্থতার খবরটাও জানো না!
    জানো কিভাবে বেঁচে আছি!
    জানো না আদৌ বেঁচে আছি কিনা!

    তোমার সাথে আমার যোগাযোগ বিছিন্নতার কয়েক বছর কেটে গেছে।
    কখনও ভুলেও কোন ফোন কল, টেক্সট, খোলা চিঠি কিছুই আসেনি আমার কাছে,
    শুধু যোগাযোগ নেই বলে।

    জানি না, আর কখনও কোনদিন আগের মত করে তোমার কথা বা হাসি শুনতে পাবো কিনা।
    আবার কখনও যোগাযোগ হবে কিনা।
    তবুও বড্ড লোভ হয়..
    তোমাকে একবার দেখতে পাওয়ার।
    শুধু একবার…

    –মেহেদী মারুফ
    সেপ্টেম্বর ৩০, ২০২৬

    7
    12 Comments
    • এমন কারোর জন্য অপেক্ষা করা উচিত নয় যে নিজের সুখের জন্য এমন এক মানুষকে ভুলে গেছে যাকে সে আঁকড়ে ধরে বেঁচেছিল এবং আজীবন একসাথে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল

    • আপনার এই লেখাটিতে থাকা “জানো না আদৌ বেঁচে আছি কিনা!” পঙক্তিটি মনের গভীরের হাহাকারকে খুব স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। মানুষের হৃদয়ের না বলা কথাগুলো যেভাবে এখানে উঠে এসেছে, তা যেকোনো পাঠকের অনুভূতিকে ছুঁয়ে যাওয়ার মতো। আপনি এভাবে লিখে যেতে থাকলে ভবিষ্যতে আরও অনেক চমৎকার সৃষ্টি আমাদের উপহার দিতে পারবেন, তাই আপনার কলম সচল রাখুন।

    • “শুধু যোগাযোগ নেই বলে”—কথাটা খুব সাধারণ, কিন্তু এর ভেতরের দূরত্বটা অনেক বড়।

      • ধন্যবাদ! ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন!! হয়তো এটাও জানেন, যোগাযোগের অভাবে সম্পর্ক ভঙ্গুর হয়ে যায়!

    • কিছু প্রেম অমীমাংসিত থাকে😅

    • মেহেদী মারুফ, “যে আমি নিজের শরীরে চিমটি দিলেও তোমার ব্যথা লাগতো” – এই লাইনটা পড়ে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এত গভীর আবেগের পরেও মানুষ কেন এভাবে অচেনা হয়ে যায় আপনার কি তা জানা আছে?

      • মোহ কেটে গেলে ভালোবাসা হারিয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে অভিমান জুড়ে বসে বলেই ভালোবাসা আবছা হয়ে যায়!! 😑

    • আবার কখনো যোগাযোগ হবে কিনা দূরের মানুষ কখনো দূরে থাকলেই ভালো।

মেহেদী মারুফ

Friends

Skip to toolbar