-
এই যে হচ্ছি ঘরবন্দি
হচ্ছি নাকো বের,
লকডাউনের নেশায় মাতাল,
টের পাচ্ছি ঢের।
ঘরের পানিও ফুরিয়ে গেলো,
কোথা গেলে পাই?
যার কাছে যাই বলে ওঠে সে
“নাইগো ভাই কিছুই নাই”
থাকতো যদি আমার গাড়ি,
মারতো না দস্যু পুলিশদল,
ভাঙছে ওরা জীর্ণ রিকশা,
মারছে ভাতে অনর্গল।
ভিখারির মুখে ওঠে নাকো ভাত,
গামছা সে বাধে পেটে,
ধনীর ঘরে রঙিন বাতি,
গরীব আঁধারেতে।
লকডাউন এলো, লকডাউন এলো,
ভয় পাও সব ভয়,
এই ভয় আর কাটবে নাকো,
ভয়েরই হবে জয়।
ভাত না খেলে ওই বাচ্চা শিশু,
বলো উচ্চ করে গলা,
লকডাউন দেবে দেশের মন্ত্রী
তাতেই দেখবে খাওয়ার খেলা।
পড়তে বসে না সন্তান তোমার
চিন্তা কিসের ভাই?
লকডাউনের গল্প বলো
আর কী তোমার চাই?
দেশ বন্ধ থাকছে থাকুক,
শিক্ষাও হোক বন্ধ,
ডিগ্রী পকেটে বেকার হাজার,
থাকবে না ওই দন্দ্ব।
লকডাউন চাই, আরো আরো চাই,
লকডাউনের দেশ,
করোনায় কেউ না মরলেও,
ক্ষুদায় হবে শেষ।লকডাউনের দেশ।
– রাজু আহমেদ।2 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
__ariyan__
@ariyan
Mizan Rahman, Editor: Dainik Journal Asia
@mizan-rahman

মহামারি এমন রূপ চাইনা দেখতে আর। ওপেনআপ পৃথবী চাই। শুভেচ্ছা নেবেন কবি।