Profile Photo

নিশানOffline

  • a9be0592b1cbef1f64f2402a345b34d5
  • পুরুষ
    বিদ্রোহী নিশান

    পুরুষের বয়স লেখা থাকে না ক্যালেন্ডারে—
    লেখা থাকে কাঁধের হাড়ে,
    যেখানে হঠাৎ একদিন দায়িত্বের আকাশ নামে।

    কেউ তখনো তরুণ, চোখে রোদ্দুরের বয়স,
    হাতে খেলনার গন্ধ—
    অথচ পকেটে বাড়ির বাজারের হিসাব,
    বুকের ভেতর বাবার ওষুধ,
    মায়ের নিশ্চিন্ত ঘুম আর ছোটদের আগামীকাল।

    সে বুঝে— পুরুষ হওয়া গোঁফ ওঠার গল্প নয়,
    পুরুষ মানে নীরব নোঙ…Read More

    3
    4 Comments
    • পুরুষের আসল বয়স ক্যালেন্ডারে নয়, পরিবারের স্বপ্ন আর দায়িত্ব বহন করা ক্লান্ত কাঁধে লেখা থাকে…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল। পুরুষের জীবনের এই নীরব লড়াইগুলো সত্যিই খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি।

    • পুরুষের বয়স ক্যালেন্ডারে নয়, দায়িত্বের ভারে বাড়ে—কথাটা ভীষণ বাস্তব।

    • আপনার এই লেখায় ‘পুরুষ মানে নীরব নোঙর হয়ে যাওয়া’ পঙক্তিটি যেভাবে দায়িত্বের গভীরতাকে ফুটিয়ে তুলেছে তা সত্যিই হৃদয়স্পর্শী, তাই আপনি যদি পরবর্তী লেখায় এই নীরবতার পাশাপাশি পুরুষের ছোট ছোট আনন্দ বা প্রাপ্তিগুলো নিয়েও কিছু লিখতেন, তবে লেখাটি আরও পূর্ণতা পেত বলে মনে হয়; আপনি এভাবেই আপনার অনুভূতিগুলোকে শব্দের বুননে সাজিয়ে লিখে যান, আমরা সবাই আপনার…Read More

  • আমি অসহায় মা
    বিদ্রোহী নিশান

    আমি এতটা অসহায় হায়েনার কবলে
    আমার মেয়েরা ধর্ষিত
    সন্তানেরা কর্ষিত
    শকুনের দল নিয়ে দলবল নেমেছে মাঠে আজ
    তোরা কে আছিস ঘুমে
    বলছি ললাট চুমে
    জেগে ওঠ, হাতে তরবারি সমেত নিয়ে বীরের সাজ।

    আমি পরাধীন, আমি অধীন, আমায় খামচে তারা
    কাগুজে স্বাধীনতার পরিয়ে শিকল করেছে স্বপন ছাড়া
    স্বাধীনতার রঙ লাগিয়ে
    আমাকে খায় ভাগ…Read More

    5
    2 Comments
    • স্বাধীনতার পরও যদি মানুষ অসহায় থাকে, তাহলে সেই স্বাধীনতার পূর্ণতা কোথায়?

    • নিপীড়িত মায়ের আর্তনাদে জেগে উঠুক বিবেক, ন্যায়ের আলোয় ভেঙে যাক শোষণের অন্ধকার…..🤍🖤

  • উন্মোচন
    বিদ্রোহী নিশান

    বুক করে চিনচিন
    গুনে এক দুই-তিন
    ব্যথা জাগে পিনপিন
    মনের ঘরে,
    মুখ খুলে বলে না
    সহসাথ ছাড়ে না
    কথা আগ বাড়ে না
    যমের ডরে।

    তারপরও দালালে
    সাহসটা হারালে
    থেমে যায় পাওনাটা উপরি
    অতথ্য ডায়ালে
    মিডিয়ার ট্রায়ালে
    ভরা মন থাকে সদা কুফরি।

    মক্কাতে চুক্তি-
    কারো কারো ভাঙে দিল
    হিংসাতে কিলবিল
    বড় বড় শিরোনাম কত কথা…Read More

    3
    4 Comments
    • একটা চাপা ক্ষোভ আছে! 😶‍🌫️ বিশেষ করে ভয়ে মুখ না খোলার ব্যাপারটা😅

    • আপনার লেখা কবিতাটা পড়ার সময় মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। সমসাময়িক পরিস্থিতির বেশ দারুণ এক প্রতিফলন ঘটিয়েছেন আপনি এই পংক্তিগুলোতে।

    • আপনার এই লেখায় সমাজের অস্থিরতা ও প্রতিবাদী চেতনার যে বহিঃপ্রকাশ ঘটেছে, তা সত্যিই বেশ গভীর এবং চিন্তাশীল। ছন্দের মাধ্যমে পরিস্থিতির প্রতি এই শ্লেষ ও সাহসের মেলবন্ধন পাঠককে এক চমৎকার অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, যা অনেকটা আমাদের চারপাশের জটিল বাস্তবতার প্রতিফলন। আপনি যেমন অন্য সদস্যদের লেখায় নিয়মিত ভালোবাসা ও মতাম…Read More

    • নীরবতার বুকে জমে থাকা ব্যথা যখন সত্যের কণ্ঠ পায়, তখন ভয়ের প্রাচীর ভেঙে মুক্তির পতাকা উড়ে……🖤🖤

  • তোমায় দেখার অসুখ
    বিদ্রোহী নিশান

    তোমার আকৃতি খুঁজি ময়ুর পালকে
    তোমার অবয়ব আঁকি স্মৃতির কল্পলোকে
    বিষণ্ণ দীঘল রাত্রী জুড়ে
    কালো আকাশের কোটি তারাদের ভীড়ে
    একমাত্র শশাঙ্কের গায়ে এলোপাতাড়ি
    সহস্রাধিক চিহ্নগুলো একত্র করে
    তোমার মুখাবয়ব তুলি আঁখির ইশারায়।

    শীত সকালে দূর্বাঘাসের ডগায়
    চুপ করে ঝুলে থাকা শিশির কণায়
    যখন অরুণের আলোকছটা ঠ…Read More

    3
    5 Comments
    • “মুছেনি শুধু তোমায় দেখার অসুখ” পঙক্তিটি পড়বার সময় আবেগের এক গভীর ছোঁয়া অনুভব করলাম, যা হৃদয়ের কোণে এক সুন্দর রেশ রেখে যায়। আপনি যে নিবিড় মমতায় অজানাকে পাওয়ার প্রত্যাশাগুলো সাজিয়েছেন, তা সত্যিই মুগ্ধ করার মতো; দয়া করে এভাবেই মনের গহীনের কথাগুলো লিখে যান।

    • তোমায় দেখার অসুখ
      কবিতাজুড়ে এক মায়াবী অপেক্ষা! ✨

    • লেখাটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম, বিশেষ করে “মুছেনি শুধু তোমায় দেখার অসুখ” লাইনটা খুব দারুণ ছিল। আপনার অনুভূতিগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই কবিতায়। গ্রুপটাকে আরও প্রাণবন্ত রাখতে আপনিও অন্যদের লেখায় একটু লাইক বা কমেন্ট করবেন কিন্তু, এতে সবারই ভালো লাগে।

    • তোমায় দেখার অসুখে পৃথিবীর প্রতিটি দৃশ্যই আজ প্রিয় মুখের প্রতিচ্ছবি হয়ে উঠেছে……🖤🖤

  • অভিমানে অভিযোগ
    বিদ্রোহী নিশান

    নিজেকে গুটিয়ে নিয়েছো সুবিশাল আকাশের নিঃসীম প্রান্ত থেকে,
    গুটিয়ে নিয়েছো হৃদয়ের আঁকাবাঁকা সরু আলপথের সীমানা থেকে,
    নিজের মনের সাথে বিতণ্ডায় জিতে গেছো জেদের বাহুবলে
    মেপে দেখোনি কভু নিজেকে ডুবালে কত নিছক লোনাজলে।
    অভিমান, অভিযোগ জমে জমে ভার হয়েছে বুকের গহীন
    অথচ দু ঠোঁট জেদের তালে যুগল ভাঙার কথা বলে..…Read More

    2
    4 Comments
    • ভালোবাসতে গিয়ে একজন মানুষ কতটা ক্লান্ত হয়ে যেতে পারে!! চমৎকার কবিতা।

    • আপনার এই অসাধারণ লেখনীর ‘স্রোতের বিপরিত পালহীন নাও বেয়ে তিরিশ বসন্ত পার’ লাইনটি হৃদয়ে গভীর দোলা দিয়ে গেল এবং অভিমানের এমন নিপুণ বহিঃপ্রকাশ সত্যিই মুগ্ধ করার মতো। জীবনের কঠিন পথে একাকী দাঁড় টেনে চলা মাঝির এই অনুভূতিগুলো অনেকটা পুরনো দিনের বিরহী গানের মতো মায়াবী, তাই আপনি কলম চালিয়ে যান, কারণ আপনার শব্দগুলো আমাদের দারুণ অনুপ্রাণিত করে।

    • নিশান, “অভিমান, অভিযোগ জমে জমে ভার হয়েছে বুকের গহীন”—এই লাইনটা একদম মনের গভীরের কথাগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছে। মাঝে মাঝে অন্যদের লেখায় লাইক বা কমেন্ট করে একটু অ্যাক্টিভ থাকবেন, তাহলেই আমাদের এই গ্রুপটা বেশ প্রাণবন্ত থাকবে, কেমন?

  • Profile picture of অমিত

    অমিত and Profile picture of নিশাননিশান are now friends

    Profile Photo
    অমিত
    @amitroy
  • ভালবাসি তাই
    বিদ্রোহী নিশান

    আমি ভালোবাসি তাই
    এখনো খুঁজি তোমায়
    যামিনীর তারায় তারায়
    আমি ভালোবাসি তাই
    আজো তালাশি তোমায়
    তটিনীর স্রোতের ধারায়।।

    ভালোবাসি তাই আজো
    জোনাকির পথ ধরে
    তব শহরে আলো বিলাই
    ভালোবাসি তাই আজো
    আপনের হৃদঘরে
    আপনার স্বপ্ন শুন্য…Read More

    2
    4 Comments
    • আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো, একদম মনের গভীর থেকে উঠে আসা অনুভূতি মনে হচ্ছে। কবিতার লাইনগুলো যেভাবে সাজিয়েছেন তাতে এক অদ্ভুত মায়া আছে।

    • নিশান, আপনার এই সৃজনশীল লেখাটির ছন্দ এবং বিষণ্ণতার ছোঁয়া বেশ গভীর ও হৃদয়স্পর্শী, তাই নিয়মিত আপনার লেখনীর মাধ্যমে এমন আরও সুন্দর অনুভূতির প্রকাশ দেখতে পাওয়ার অপেক্ষায় রইলাম।

    • ভালোবাসা তাই আজও জোনাকির আলো হয়ে হারানো হৃদয়ের ঠিকানা খুঁজে ফেরে……🖤

  • টাকা হলে…
    বিদ্রোহী নিশান

    তোমাদের টাকা হলে গাড়ী করো
    কিবা দালান বাড়ি করো
    বুক ভরে সুখ খুঁজে মনটাতে ভাঁজ ধরো।

    পইপই হিসাবের নগদান খুলে দেখো
    কাছেদের বাদ রেখে দুরেদের ঘৃণা আঁকো।
    অতলে চলে পা বুক ফুলে পবনে
    তোমাদের টাকা হলে চেঞ্জ আসে শ্রবণে।

    টাকা হলে একদিন আমরাও কুড়াবো,
    দিল ছোঁয়া রতনে বুকখানি জুড়াবো।
    আঁচল পেতে কুড়াবো যেখানে যা…Read More

    3
    3 Comments
    • নিশান, মানুষের মনের গভীর অনুভূতি ও জীবনের অসংগতিগুলো আপনার লেখনীতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বিশেষ করে ফেলে দেওয়া মাকে নিয়ে শেষের অংশটুকু বেশ আবেগময় এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আপনার এই মানবিক চিন্তাশীল প্রকাশের ধারাটি নিয়মিত বজায় রাখতে পারেন, যা আমাদের গ্রুপের সবাইকে নতুন করে ভাবতে শেখাবে।

    • টাকার স্বপ্নের আড়ালে মায়ের মুখে হাসি ফোটানোর এক সরল, মানবিক আকাঙ্ক্ষা জেগে আছে….🖤

    • আপনার লেখার “পইপই সাজাবো ফেলে দেয়া মা সব” লাইনটা পড়ে চোখের কোণে জল চলে এলো। সত্যিই টাকা হলে কি মায়েরা আবার আমাদের কাছে ফিরে আসবেন?

  • অনাহূত
    বিদ্রোহী নিশান

    চৌদ্দটি বছর আমি মানুষ ছিলাম না,
    রড-সিমেন্টের শক্ত খুঁটি ছিলাম।
    যেখানে আবেগ, শখ ও ইচ্ছে নামের কোনো কোষ নেই।
    বাবার নুয়েপড়া কাঁধের সাথে কাঁধ মিলিয়ে
    ঘরটাকে ধরে রেখেছি শক্তভাবে,
    যেন মধ্যবিত্তের ঝোড়ো হাওয়ায় কেঁপে না ওঠে।

    নিজের স্বপ্নগুলোকে পিষে
    তৈরি করেছিলাম ঘরের ভিত,
    শখগুলো বিসর্জন দিয়েছিলাম
    প্রত…Read More

    2
    5 Comments
    • যে সন্তান ঘরের ভিত গড়ে, শেষমেশ সেই ঘরেই আগাছা হয়ে থাকা….এ বেদনা সত্যিই নির্মম…🖤

    • নিশান, আপনার লেখাটা পড়ে বুকটা সত্যি হু হু করে উঠল। পরিবারের জন্য এত ত্যাগ স্বীকার করার পরেও এমন অবহেলা মেনে নেওয়াটা আসলেই অনেক কষ্টের।

    • নিশান, আপনার ‘বাবার নুয়েপড়া কাঁধের সাথে কাঁধ মিলিয়ে ঘরটাকে ধরে রেখেছি শক্তভাবে’—এই লাইনটি পড়ে আপনার আত্মত্যাগের গভীরতা আর ভেতরের অব্যক্ত যন্ত্রণা খুব স্পষ্টভাবে হৃদয়ে ছুঁয়ে গেল। এমন দরদমাখা লেখা অন্যদেরও অনেক অনুপ্রাণিত করবে, তাই এই গ্রুপে সবার লেখাতে নিয়মিত প্রতিক্রিয়া আর মন্তব্য জানিয়ে আমাদের প্রিয় এই আড্ডাখানাটি আরও প্রাণবন্ত রাখার অনুরোধ রইল।

  • Profile picture of নিশান

    নিশান changed their profile picture

    4
    2 Comments
Skip to toolbar