-
সাঁঝপরী
কবি ইমদাদ শাহ্মেঘের মুলুক ঝিমিয়ে আসে
আকাশ করেছে কালো
সূর্যি মামা মুদিছে নয়ন
সাঝপরিটাই আকাশ আলোঝিলমিল ঝিলমিল তারাধূলি পথ
জেগেছে ওই নীল গায়
মাঠের রাখাল কুটিরে ফেরে
সুর তুলে বাঁশিটায়ঘুম-পাড়ানি গান গেয়ে পরী
নেমে আসে সু শ্যামে
চোখে তার ভরা মায়াবী স্বপন
শান্তির সুধা নামেঝিমিয়ে পড়েছে পল্লীর পথ
ক্লান্ত পৃথিবীর বুক
সাঁঝপরী এসে ঘুচিয়ে দিল
পথিকের মনের অসুখপাখিরা নীড়ে ডানা মেলেছে
বন বিতান হয়েছে থির
দীঘির জলেতে সোনালী আভা
ছুঁয়ে গেছে মধু ডাঙা তীরদিনের বেলার কোলাহল যত
নিভে আসে একে একে
আকাশ পথে আঁধারী ছায়া
কার না পরানে ঠেকেপশ্চিম-কোণে মেঘের মহলে
একা একা সাঁঝপরী
আঁচলে তাহার সোনার রেখা
কপালে রূপার তরী4 Comments
Friends
Foyzur Khan
@foyzur-khan
Md Ramjan Ali
@mdramjanali
TOUHIDUL ISLAM
@touhidulislam
অথই মিষ্টি
@atiymistyn48
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
খালেদা আক্তার
@khaledaakhter
কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমন
@emdadullimon8gmail-com
অমিত
@amitroy

কবি ইমদাদ শাহ্, আপনার কবিতার ‘আঁচলে তাহার সোনার রেখা কপালে রূপার তরী’ লাইনটা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। দিনশেষে এমন একটা স্নিগ্ধ বর্ণনা খুব ভালো লাগলো।