Profile Photo

জামাল হোসেন বিষাদOffline

  • JamalBishad
  • জামাল হোসেন বিষাদ

    ভালোবাসার বিকিকিনি

    পদাবলী বিরহকাতর, শৈষ্ঠব অচেনা বলে
    স্বপ্নগুলো বাতাসের ঘাড়ে, আছড়ে পড়ে ভালোবাসার
    বেহালা। বেহুলা ভেলায় ভাসায় মন।

    গন্তব্য অমসৃণ জেনেও ভাসাই ভেলা
    অবোধের গুঞ্জরণে ভাঙ্গে মৌচাক, পেলব প্রশান্তির
    খোঁজে যেন অলিক সন্তরণ।

    উচ্চাকাঙ্খার শর্তে বিকিকিনি ভালোবাসার
    বালাখানায় কেবল মিলনের সোঁদা গন্ধ,
    বিনিময় অর্থগন্ধ, ভারি আসবাব, চৌকষ।

    নিভৃতে কাঁদে পোড়া বাঁশী, জ্বলে পোড়া মন।

    9
    6 Comments
Skip to toolbar