Profile Photo

মোহাম্মদ জিয়াউর রহমানOffline

  • mdziaurrahman
  • ঢাকার চাকা!
    মোহাম্মদ জিয়াউর রহমান

    এই দেশেরই শ্রেষ্ঠ শহর, নামটি হলো ঢাকা, সেই শহরে দিনরাত ঘুরছে কত চাকা!

    কলের চাকা, গাড়ির চাকা, ঘুরছে সকাল-সাঁঝে, রঙবেরঙের কত চাকা ছুটছে আপন কাজে।

    কারও আছে দুইটি চাকা, কারও চারটি চাকা, কারও আবার শেষ সম্বল— তিন চাকারই রিকশা।

    জীবন চলে আঁকাবাঁকা পথটা কিন্তু সোজা। গ্রাম ছেড়েও শহরের মানুষ বইছে ঋণের বোঝা।

    এই শহরটাই হলো মোদের রাজধানী, কত কল, কত কোম্পানি।

    শহরেরই পেশাজীবী ক্লান্ত মুখে ব্যস্ত সবই— কত না পেরেশানি!

    2
    5 Comments
    • মোহাম্মদ জিয়াউর রহমান, ‘এই দেশেরই শ্রেষ্ঠ শহর, নামটি হলো ঢাকা, সেই শহরে দিনরাত ঘুরছে কত চাকা’—এমন দারুণ ছন্দে শহরের ব্যস্ততাকে ফুটিয়ে তোলা সত্যিই প্রশংসনীয়। এমন সহজ ও সাবলীল শব্দচয়ন পাঠকদের মনে এক গভীর ভালো লাগা তৈরি করে, তাই আপনার লেখনী নিয়মিত জারি রাখুন।

    • ঢাকার ঘূর্ণায়মান চাকায় রাজধানীর স্বপ্ন আর ক্লান্ত মানুষের জীবন পাশাপাশি ছুটে চলে……🖤🖤

    • আপনার ছড়ায় আমাদের এই শহরের ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের ছবিটা দারুণভাবে ফুটে উঠেছে!

    • ঢাকার ঘূর্ণায়মান জীবনের চমৎকার ছন্দময় ছবি! 😊😌😌

Skip to toolbar