Profile Photo

মোঃ আসমাউল হোসাইন ইমনOffline

  • mdasmaulhossainemon
  • প্রিয়সী

    আসমাউল ইমন

    যদি কোনো ভোরে কুয়াশা সরিয়ে সূর্য ফিরে আসে,
    জেনো, আমার সমস্ত পথ তখনও তোমার দিকেই যাবে।
    কারণ ভালোবাসা কখনও শুধু কাছে থাকার নাম নয়।

    তুমি হেঁটে গেলে কাশবনের ভেতর,
    সাদা ফুলগুলো হঠাৎ চাঁদের ভাষা শিখে নিল।
    আমি দূরের এক পথিক,
    শুধু তোমার পদচিহ্ন এর ধুলো বুকে নিয়ে
    অসংখ্য সন্ধ্যা পার করি।
    তুমি না থাকলেও
    নদী তোমার নাম উচ্চারণ করে,

    চাঁদ তোমার মুখের মতো আলো ছড়ায়,
    আর আমার হৃদয়—
    এক নির্জন বনপথ হয়ে
    আজও তোমার জন্য অপেক্ষা করে।

    আমি কতবার ভেবেছি—
    মানুষ কি সত্যিই কাউকে ভুলে যায়?
    তবে কেন প্রতিটি ভোরে
    শিশিরের ফোঁটায় তোমার মুখ ভেসে ওঠে,
    কেন প্রতিটি গোধূলিতে
    নদী আমার কানে তোমার নামই বলে?

    2
    4 Comments
    • প্রতিটি গোধুলিতে নদী আমার কানে তোমার নাম বলে অপূর্ব।

    • আপনার লেখাটি পড়ে মন ছুঁয়ে গেল, বিশেষ করে “সাদা ফুলগুলো হঠাৎ চাঁদের ভাষা শিখে নিল”—এই উপমাটি এক অসাধারণ বিষাদ ও মুগ্ধতার ছবি এঁকেছে, তাই এমন স্নিগ্ধ অনুভূতির প্রকাশ অব্যাহত থাকুক।

    • লেখাটা পড়ে ভীষণ ভালো লাগল, বিশেষ করে “নদী তোমার নাম উচ্চারণ করে”—লাইনটা একদম হৃদয়ে গেঁথে যাওয়ার মতো। আপনার এই সুন্দর অনুভূতির প্রকাশগুলো সত্যিই খুব ছোঁয়াচে আর মুগ্ধ করার মতো।

আসমাউল ইমন

সাংবাদিক ও সাহিত্যিক

মোঃ আসমাউল হোসাইন ইমন অরফে আসমাউল ইমন। তিনি ২০০২ সালের ২০ অক্টোবর পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার গনেশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যৌথ ভাবে পশ্চিম কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় থেকে দেবীপুর তেবাড়িয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে মাধ্যমিক ও মিয়াপুর হাজী জসিম উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে।‌ কালানী ইউনিভার্সিটি মুম্বাই থেকে ব্যাচেলর অফ জার্নালিজম ডিগ্রী শেষ করেন। বর্তমানে সাংবাদিকতা পেশায় যুক্ত আছেন। পাশাপাশি লেখালেখি করেন

Friends

Profile Photo
Putul Bagum
@putulbagum
Profile Photo
Fafimamst Begom
@fafimamstbegom
Profile Photo
Abdul Mannan
@abdulmannan
Profile Photo
নুর
@thelight
Profile Photo
Md Najmul
@mdnajmul
Profile Photo
Tanver Hasan Apu
@tanverhasanapu
Profile Photo
Drako Shajib
@drako
Profile Photo
Neel tripura
@neel
Skip to toolbar