Profile Photo

Mashuk HossainOffline

  • mashukhossain
  • Profile picture of Mashuk Hossain

    Mashuk Hossain

    • 16 hours, 55 minutes ago

    সত্তা

    মাশুক আল হোসাইন

    কিছু কি কেউ শুষে নিতে পারে যা পেয়েছি দেহে
    মননে, মাটিতে, অনাঘ্রাতা কল্পনা-স্বপ্নের আকাশে, জমিতে?
    আমি তো কক্ষনো অকর্ষিত মাটি, হেলাফেলা জল, জলাশয় নই!
    আমার উপরিতলে বাতাসে ঘ্রান চলাফেরা করেছে পতঙ্গের মতো
    ফু’য়ের মতো উড়ে গেছে যাপনের ফরফর ফড়িং-পাখনা;
    আমিও আকর্ষিত ঢেউ লাফিয়ে উঠেছি ব‍্যাঙের তৎপরতায়
    কীটের উচ্ছ্বাসে ভ্রমন করেছি নিজেরও ক্ষেত্রভূমে।
    আমার শয়ান থেকে মোষের পিঠ খুঁটে নিতে পারেনি পোকা
    কোন শালিক পক্ষি;
    সমস্ত ক্ষয় লয় যা দেখ শোনো চারপাশে ঘটনা-রটনা;
    সেসব অন্যকিছু, গল্প অন‍্য আর কারো, আর কিছুর!
    আমার সত্তায় মাখা অভিজ্ঞতা অভিজ্ঞান আর কর্ষনের রেণু
    ছিনিয়ে নেয় নি কেউ, নিতে পারেনা- যতই আমি অসতর্ক
    উদাস কিংবা তন্ময়, সমাহিত, আকাশে বাতাসের দলে!

    2 Comments
    • মাশুক আল হোসাইন, আপনার এই লেখায় ফুটে ওঠা নিজের সত্তার প্রতি দৃঢ় আত্মবিশ্বাস ও অস্তিত্বের গভীরতা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনি যদি নিজের অভিজ্ঞতার এই শক্তিশালী অনুভবের সাথে ছন্দের সামান্য সুর মিলিয়ে দেখার কথা ভেবে দেখেন, তবে তা পাঠকদের মনে আরও দীর্ঘস্থায়ী রেখাপাত করতে পারে। আপনার এই চমৎকার লেখনী যাত্রা অব্যাহত থাকুক এবং আপনার কাছ থেকে আরও এমন গভীর ভাবনার প্রকাশ দেখার অপেক্ষায় রইলাম।

    • আপনার লেখা এই লাইনটা খুব ভালো লেগেছে— “আমার উপরিতলে বাতাসে ঘ্রান চলাফেরা করেছে পতঙ্গের মতো”। নিজের সত্তাকে এত সুন্দর করে তুলে ধরেছেন যে পড়ে বেশ ভালো লাগল। আচ্ছা, আপনার মতে নিজের একান্ত অনুভূতিগুলো কি সত্যিই অন্য কেউ কখনো ছুঁতে পারে?

Skip to toolbar