Profile Photo

মোহাম্মদ জিয়াউর রহমানOffline

  • mdziaurrahman
  • 🥀 সড়ক দুর্ঘটনা!
    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    আহা জীবন! ক্ষণিকের মায়া,
    কখন যে হয় শেষ,

    হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে—
    ফিরে আসে লাশের বেশ!

    ময়মনসিংহ বাইপাস মোড়ে
    নেমে এলো কী বিষাদ,

    সড়কের বুকে থেমে গেল
    কত পরিবারের সাধ!

    কেউ ছিল কারও আদরের বাবা,
    কেউ বা মায়ের ধন,

    কেউ ছিল প্রিয় ভাইটি কারও,
    কারও আপনজন।

    স্বপ্ন ছিল, ছিল আশা,
    ছিল কত আয়োজন,

    একটি দুর্ঘটনায় মুহূর্তেই
    নিভে গেল জীবন।

    মেডিকেলের করিডোরজুড়ে
    লাশের সারি আজ,

    নীরব হয়ে কাঁদছে যেন
    স্বজন হারানো সমাজ।

    হে চালক, একটু থামো—
    জীবন অমূল্য ভাই,

    একটু অসতর্কতার মূল্য
    ফেরত পাওয়ার উপায় নাই।

    গতি নয়, আগে জীবন—
    মনে রেখো এই কথা,

    একটি প্রাণের মৃত্যুর সাথে
    কাঁদে পুরো পরিবারটা।

    আল্লাহ, সকল দুর্ঘটনাগ্রস্তকে রহম করুন,
    আহতদের দ্রুত সুস্থতা দিন,
    আর শোকসন্তপ্ত পরিবারগুলোকে
    সবর করার তাওফিক দান করুন। আমিন। 🤲
    সড়কে সতর্ক হোন—
    জীবন বাঁচান, পরিবার বাঁচান।

    2 Comments
    • মোহাম্মদ জিয়াউর রহমান, সড়ক দুর্ঘটনার নির্মম বাস্তবতা ও স্বজন হারানোর হাহাকার আপনি যেভাবে অনুভব করিয়েছেন তা সত্যি হৃদয়স্পর্শী, আর প্রতিটি লাইনে ফুটে ওঠা সতর্কবার্তা এবং জীবনের মূল্যবোধের এই নিবেদন আমাদের সবাইকে নতুন করে ভাবাবে—তাই আপনি নিয়মিত এমন মানবিক ও সচেতনতামূলক কথা লিখে যান।

    • মোহাম্মদ জিয়াউর রহমান, সড়ক দুর্ঘটনার এই মর্মান্তিক সত্যটা আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, যা আমাদের সবাইকে সচেতন হওয়ার বার্তা দেয়।

Skip to toolbar