-
জলসেতার ১৭ ১৮ জলসেতার
১.
অরণ্যে সূর্যাস্ত-ম পানা উল্যাহচলো যাই এবার অনেক দূর
শাল পিয়ালের বনে রাত নামবে
মহুয়ারা অপেক্ষা করছে নিরন্তর
সময় দাও খুব বেশি বেশি—ঢের লক্ষ সময়।
একটি সাঁড়াশি আক্রমণ খুব জরুরি
উঁচুডালে ট্রাঞ্চ তৈরি
কাপুরুষের মতো কোনো চোরাগুপ্তা হামলা নয়
জানোয়ারের বুকে ঘা বসাব সরাসরি।
একটু পর সন্ধ্যার আঁধার
অপেক্ষার প্রহর ক্রমশঃ বিলীন
এসো ফিরে যাই
এক পা। দুই পা। তিন পা।।
অনেক পা—
লেফট্ রাইট লেফট্
লেফট্ রাইট লেফট্।
২.
আমাদের রাধিকা রণি
(কবিতাকর্মী ফরিদা আক্তার রণিকে নিবেদিত)
কুঞ্জবনে যাবে তুমি একলা রণি
মহাদেবের খেয়ালি সুরে
কৃষ্ণের মুরোলি বাজে
অধীর অপেক্ষায়।
অনন্ত ভালোবাসার নীল চাঁদোয়া ফুটো করে
দেবীর আসন নিলে ভক্তের
দেবযানীর চরণে লুটায় চিরভক্তের পুজো
হরিয়ানন্দ পূজারি প্রশান্তির কোলে
ঠেকায় মাথা,
চিরায়ত বাংলার রাধিকা রণি
তোমায় শতেক নমস্কার।2 Comments
Friends
Rijoana
@rijoana
দেবাঞ্জলি সেন
@sendev
prantik aronno
@prantikaronno
মোঃ ইফতেখার আহমেদ তাজিম
@tazim
Sayeed Patwary
@sayeedp
himel ishaq
@himelishaq
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
মেহেদী হাসান আইয়ুশ
@kobimahadihasanaayush
মানসুরা ইশরাত তানহা
@mansu1044

ম পানা উল্যাহ্, আপনার লেখা ‘অনন্ত ভালোবাসার নীল চাঁদোয়া ফুটো করে’ লাইনটা খুব সুন্দর লেগেছে, কিন্তু অরণ্যের এই যাত্রার শেষে ফেরার পথটা কি কোনো রূপক অর্থ বহন করছে?