-
★অপূর্ণতার চাদর★
আমি নিয়ম করে রোজ ব্যথা~
ভরা নয়নে আকাশ পানে তাকাই,
নিজের ভাঙাচোরা জীবনের
সকল না-পাওয়ার যন্ত্রণাগুলো
বিধাতাকে জানাই।খুব বেশি চাওয়া ছিল না জীবনে,
যা ছিল~
তাও পূর্ণতা পেল না এ ভুবনে।তবু অভিযোগ করিনি সৃষ্টিকর্তার উপর,
রাগে, অনুরাগে নিজেকে
ঢেকে রাখি অপেক্ষার চাদরে।
কার সাথে করব অভিমান বলো,
যেখানে আপন বলতে
দেহখানিও পর?অসুস্থ মস্তিষ্কে~
হাজার স্মৃতির বিচরণ,
বুকের ব্যথায় জড়িয়ে নিই
সান্ত্বনার আবরণ।
ঘুম ভেঙে রোজ দেখি~
একই নিয়মে চলছে
আমার রুগ্ন জীবন।এক পশলা বৃষ্টির আশায়
আজও মন চাতক,
মেলে না স্বস্তি,
আসে না বৃষ্টি~
অপেক্ষাই যেন হয়ে ওঠে
নিজের ভেতর নিজেকেই
ক্ষয়ে দেওয়ার এক নীরব ঘাতক।লেখনীতে : HK.Khushi Sheikh.
2 Comments
Friends
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
খালেদা আক্তার
@khaledaakhter
Md Ramjan Ali
@mdramjanali
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
অথই মিষ্টি
@atiymistyn48
Ferdaus Sorkar
@ferdaussorkar1
নাজমুল হাসান সাকিব
@publiconline
অভিমান করে কোন লাভ নেই।