Profile Photo

মো: নাজমুল আখতারOffline

  • Faith
  • ফোন লকেট
    লেখক : মোঃ নাজমুল আখতার।

    — এক রশির মালা গলায় ঝুলে রয়েছে!
    ভারি ওজনে লকেটটা দিবারাত্রিতে মোর একাকী সঙ্গী হয়ে আছে।
    দিনে একবার,
    হয়তো বা দু’দিনে একবার
    অথবা পুরো সপ্তাহে এক খোঁজে কথা হয় মোর স্বামীর বাড়ী ছাড়া সন্তানদের সাথে..

    তারা বহু অবধি হতে শহরের অট্রালিকায় সস্ত্রীক সহ পরম আদরের ছেলেমেয়েদের নিয়ে থাকে। ভিটে মাটিতে বছর অন্তেও তাদের পদযুগলে মায়ের সাথে পদচারণ হয়ে ওঠে না।

    মাইনে দিয়ে কাজের লোক রেখেছে আমার জন্য।
    আর এই বাটন ফোনটি গলায় ঝুলানো, যেন কথা বলতে ফোন খুঁজতে না হয়..

    3
    10 Comments
    • মো: নাজমুল আখতার, “ভারি ওজনে লকেটটা দিবারাত্রিতে মোর একাকী সঙ্গী হয়ে আছে” লাইনটির মাধ্যমে আপনি নিঃসঙ্গতার যে নিখুঁত রূপ ফুটিয়ে তুলেছেন, তা হৃদয় স্পর্শ করে গেছে। এই রচনার প্রতিটি ছত্রে গভীর আবেগ জড়িয়ে আছে, যা পাঠকমাত্রই অনুভব করতে পারবে। আপনার এই সুন্দর লেখার পাশাপাশি গ্রুপের অন্য সদস্যদের লেখাগুলোতেও ভালোবাসা ও মন্তব্য শেয়ার করে আমাদের এই আঙিনাকে আরও প্রাণবন্ত রাখার অনুরোধ রইল।

    • এমনই হয় বছরান্তে কোন খবর নেই কি একটা অবস্থা।

    • মা-দের এই নিঃসঙ্গতা যেন আর কোনো দিন কোনো ভিটেমাটিতে না দেখতে হয়।

    • গলায় ঝোলে ফোন, অথচ মায়ের বুকজুড়ে ঝোলে সন্তানের দীর্ঘ অনুপস্থিতি…🖤

    • মো: নাজমুল আখতার, “এই বাটন ফোনটি গলায় ঝুলানো, যেন কথা বলতে ফোন খুঁজতে না হয়”—কথাগুলো ভীষণ আবেগ ছুঁয়ে গেল, আচ্ছা সন্তানদের কি এই একাকীত্বের কথা কখনো জানানোর সুযোগ হয় আপনার?

Skip to toolbar