-
অর্থ নাকি স্বার্থ?
✍️ মোহাম্মদ জিয়াউর রহমান
এই দেশে আর হবে কি সেই আসমানী?
এখন দেখি দারিদ্র্যতায় বাড়ছে শয়তানি!প্রবাসীরা, দেশটাকে একবার দেখে যাও,
কেন কষ্ট করে এই দেশে টাকা পাঠাও?এই দেশে জন্মায় না আর কোনো আসমানী,
চারদিকে শুধু আজ জন্ম হচ্ছে শয়তানি!আগে ছিল সবকিছুর অভাব,
ছিল মানুষের ভালোবাসার স্বভাব।
আজ তো কোনো কিছুর অভাব নাই,
আছে শুধু সময় আর ভালোবাসার অভাব।আগে অভাবে মানুষ মানুষকে কাছে টানত,
সুখ-দুঃখে একে অন্যের পাশে থাকত।
আজ সবার হাতে আছে অর্থ, আছে আধুনিকতা,
তবু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা।অর্থ বেড়েছে, বেড়েছে মানুষের চাহিদা,
স্বার্থের কাছে হার মানে আজ ভালোবাসার প্রতিশ্রুতি।
প্রশ্ন জাগে মনে—কোথায় সেই প্রাণ?
অর্থের ভিড়ে হারিয়ে গেছে মানবতার গান!
Friends
Jannatun Nur
@jannatun-nur
আশরাফুল আলম রিশি
@rishi
নাজমুল হাসান সাকিব
@publiconline
Zahidul Jamy
@zahidul
গাঙচিল
@mehzabeen-shahidy
রকেট মণ্ডল
@rocketmondol
সিরাজুল ইসলাম
@sherajulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Sanzida Shetu
@sanzidashetu


“অর্থের ভিড়ে হারিয়ে গেছে মানবতার গান!”—আপনার এই লাইনটি হৃদয়ে গভীর দাগ কাটে এবং মানবিকতার শূন্যতাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আপনার লেখনীর এই সাহসী ও সত্যনিষ্ঠ দিকটি দারুণ, তাই নিয়মিত লেখালেখি চালিয়ে যাওয়ার অনুরোধ রইল।