Profile Photo

মো বুলবুল আহমেদOffline

  • bulbul11@2026
  • অমানুষ (১ম পর্ব)
    ২য় পরিচ্ছেদ

    শফিক বলল, ‘পড়তাম, যদি ইকবাল পাকিস্তানের না হয়ে বাংলাদেশের হতো।’
    অফিসার বলল, ‘রবি ঠাকুরওতো বাংলাদেশের না ভারতের।,
    ‘হুম,তবে তিনি বাংলাকে ভালোবেসে বাংলা কবিতা লিখেছেন, যা ইকবাল লিখেনি।,
    অফিসার এবার ভ্রু কুঁচকালেন।অনেক যুক্তি দিয়েও যখন বুঝানো যাচ্ছেনা তখন কি করা যায়?তার কি প্রচন্ড রাগ হচ্ছে? শিরায় আঙুল বুলিয়ে দেখল তার শিরা কাপছে।রাগের চরম পর্যায়ে তার শিরা কাপে!এখন কি সে জিন্নাহ সাহেবের হুকুম তামিল করবে?যেভাবেই হোক ইয়াহিয়া সরকারকে তো রক্ষা করতে হবে।আরেকটু ভেবে নিলে কেমন হয়?রাগের মাথায় সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না।এই মুহুর্তে একটা সিগারেট ধরানো যায়।ছাত্রছাত্রীদের দিকে হাসি মুখে চেয়ে দোকানদারের কাছে সিগারেট চাইল।কিন্তু দোকানে সিগারেট থাকার পরও দোকানদার বলল ‘সুরুট,নাই।,
    তীক্ষ্ণ বুদ্ধির অফিসার বুঝে ফেলল দোকানদার তাদের পক্ষ নিয়েছে।সুতরাং একটা গুলি তারও প্রাপ্য। ছাত্র ছাত্রীরা আবার মিছিল শুরু করেছে,মাতৃভাষা বাংলা চাই,আমাদের দাবী মানতে হবে।,
    তাদের স্লোগানের আওয়াজে অফিসারের বুলেটের আওয়াজ মিলিয়ে গেল।দোকানদার নিচে পড়ে আছে।অফিসার তাদের কাছে এসে বলল,’আর মাত্র পাঁচটা বুলেট আছে কে কে খেতে চাও সামনে আসো,তখন রফিক,
    জব্বার, বরকত শফিক ও সালাম সামনে এসে বলতে লাগলো ‘আজ আমাদের রক্তে রাঙা হবে রাজপথ,
    মাতৃভাষা বাংলা হবে এই রক্তের শপথ।,
    অফিসার তাদের এই বাণী শুনে আতকে উঠল,তার শিরা এখন অনবরত কাপছে,শরীর ঘামছে।গাছে বসা থাকা কাকগুলো যেন কোনো খবর নিয়ে পাখা ঝাপটে আকাশে উড়ে গেল।অফিসারের সামনে যেন পাঁচটা লাশ নয়, পাঁচটা বাংলাদেশ শুয়ে আছে,পিপাসায় তার বুক শুকিয়ে যাচ্ছে।

    চলবে,,,,,,

    4
    5 Comments
    • অফিসারের সামনে যেন পাঁচটা লাশ নয়, পাঁচটা বাংলাদেশ শুয়ে আছে—এই চমৎকার বর্ণনার মাধ্যমে আপনি ইতিহাসের এক গভীর বেদনাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই হৃদয়স্পর্শী, আর প্রতিটি লাইনের সাথে আপনার লেখনী যেন আরও উজ্জ্বল হয়ে উঠুক এই শুভকামনা রইল।

    • অফিসারের সামনে যেন পাঁচটা লাশ নয়, পাঁচটা বাংলাদেশ শুয়ে আছে…”— অদম্য দেশপ্রেমের ভীষণ শক্তিশালী উপস্থাপন।

    • শহীদের রক্তে ভাষা পায় বাংলা, আর সেই রক্তেই জেগে ওঠে অমর বাংলাদেশ……🖤

    • মো বুলবুল আহমেদ, ‘অফিসারের সামনে যেন পাঁচটা লাশ নয়, পাঁচটা বাংলাদেশ শুয়ে আছে’—এই লাইনটা পড়ে গা শিউরে উঠল, আপনি পরবর্তী পর্বে আসলে কী দেখাতে চাচ্ছেন?

Skip to toolbar