Profile Photo

নাহীদ শাহ্Offline

  • mdnahidhasan
  • গুপ্ত ব্যাধি
    নফছ্ নামের পাখি আজি ব্যাধিতে অচল
    উপরে ফিট ফাট পাখি ভেতরে গন্ডগোল ।
    পাখি আমার কাম লালসায় গুপ্ত ব্যাধিগ্ৰস্থ
    হালাল হারাম নাই তমিজ জীবন নাশে ব্যাস্ত ।
    দেহ জ্বলে ক্রোধ অনলে বেপরোয়া মন
    সবর শোকর নেই যে পাখির কু-রিপুর দংশন ।
    আগুন যেমন কাষ্ঠখড়ি ঝলসে করে ছাই
    হিংসা তেমন ধ্বংস করে জিন্দেগীর কামাই ।
    অন্যজনের উন্নতিতে হিংসুটেরা জলে
    পাখি আমার হিংসা রোগে গেল রসাতলে ‌ ।
    ভাবটা যেন বড় হুজুর এ জামানার অলি
    লৌকিকতার চালবাজীতে ভরে নিজের থলি ।
    রিয়া নামের ব্যাধি পাখির আমল করলো ছাই
    লোক দেখানো ইবাদাতের কোনই মূল্য নাই ।
    ধনের মোহ খ্যাতির মোহ জগৎ মোহের ঘাঁটি
    লোভীর ক্ষুধা মিটে কেবল পাইলে গোড়ের মাটি ।
    স্বার্থলোভী পেয়ে সবই মেটে না তার প্রাণ
    লোভ লালসায় পাখির হলো ধ্বংস দোজাহান ।
    দাম্ভিকতায় প্রকাশ হলো ইবলিশের শয়তানি
    অহংকারে খোদার চাদর করলো টানাটানি ।
    নফছ্ নামের পাখি আমার মিথ্যা অহংকারে
    পরকালের মুক্তির উপায় হলো না এ সংসারে ।
    দিনে দিনে পাখির বেলা শেষ হয়ে যায় বুঝি
    কেমনে পাখি সুস্থ হবে সেই ঠিকানাই খুঁজী ।

    নাহীদ শাহ্

    3
    10 Comments

Friends

Profile Photo
Dibyendu Sarkar
@dibyendusarkar
Profile Photo
খতিব আলম
@khotibalom007gmail-com
Profile Photo
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Profile Photo
Mehedy Hasan
@mehedyhasan
Profile Photo
Al-mamun-Abdullah
@al-mamun-abdullah
Profile Photo
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Profile Photo
Harun-ur Rashid
@harun-urrashid
Skip to toolbar