-
জীবন্ত বই
হাজার হাজার বই পড়িয়াছো জ্ঞান তো আসে নাই
ডিগ্রীর জোরে গরীবেরে মেরে নিজে শুধু খাই খাই,জ্ঞানচক্ষু খুলে নাই তবু, সবার কাছে তুমি জ্ঞানী
টাকার জোরে চাপার জোরে আজ হলে সম্মানী,যে বই পড়িলে চক্ষু খুলিবে সেই বই পাবো কই,
শোনো সেই বইয়ের নাম দিয়াছি জীবন্ত এক বই,তব পাশের অভাবীর দিকে চক্ষু উঠাইয়া দেখো
দেখবে সেথায় মহাকাব্য, কোথাও তা পাবে নাকো,পথের ধারে এতিমের চোখে, চোখ রাখো একবার
কি করে বাছা লুকাইয়া রাখিছে বেদনারই পাহাড়,দেখো বৃদ্ধ বয়সী কুলি বেচারার চোখ করে ছলছল
খোকারে বানিয়ে সুশিক্ষিত,আজ হারিয়েছে সম্বল,রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে আছে দেয়ালের এক কোণে
বাদামওয়ালার রোদে পোড়া মুখ, পুড়িয়াছে কি কারণে,অশ্রু ভেজা এই চোখ মুখ গুলো,হাজারো জ্ঞানে ভরা
এসি রুমে থেকে তাদের ইতিহাস কি করে বুঝবি তোরা,সাহস থাকলে নিচে নেমে আয় মিশে দেখ তাদের সাথে
রাজপ্রাসাদেও পাবিনা সে প্রেম, যা কুঁড়েঘরের মাঝে আছে,খুঁজিলে পাবে তব আঙ্গিনায়, এমন কত শত জীবন্ত বই
কাগজের বই দু পাতা পড়িয়া,কেন করিতেছো হই চই ?— নাহীদ শাহ
7 Comments
Friends
Dibyendu Sarkar
@dibyendusarkar
মিথিলা কনক
@methila06
খতিব আলম
@khotibalom007gmail-com
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Mehedy Hasan
@mehedyhasan
মো: নাজমুল আখতার
@faith
Al-mamun-Abdullah
@al-mamun-abdullah
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Harun-ur Rashid
@harun-urrashid


চমৎকার লিখেছেন কবি