Profile Photo

মো.এনামুল হকOffline

  • Enam3626
  • Profile picture of মো.এনামুল হক

    মো.এনামুল হক

    • 1 week, 1 day ago

    তোমাকে বুঝতে পারা এতো কঠিন কেনো?
    – মো.এনামুল হক
    আমাকে বুঝতে পেরে
    লাভ কী তোমার?
    তবু তো মুখ বুজে
    সহ্য করি তোমার অবকাশ।
    হাসি–কান্নায়
    তোমার পাশাপাশি,
    আমার ক্যানভাসে
    আমি আপন মনে আসি।
    আমাকে বুঝতে পেরে
    লাভ কী তোমার?
    আমি বুঝি?
    নতুন মোহে ভাসি?
    এমনই যদি বোঝো—
    তবেই তোমাকে বলি,
    আমাকে বুঝতে পেরে
    লাভ কী তোমার?
    সন্দেহ ছুড়ে ফেলে
    সাজাও তোমার বাস,
    ঢেকে রাখি তোমার থেকে
    আমার মেঘাচ্ছন্ন আকাশ।
    তাই তো বলি 😊
    আমাকে বুঝতে পেরে
    লাভ কী তোমার?

    2
    3 Comments
    • বোঝাপড়ার আড়ালেই প্রেমের মায়া, তবু হৃদয় চায় কেউ নীরবে তাকে বুঝুক…🖤

    • মো.এনামুল হক, আপনার লেখাটা পড়ে মনের ভেতর অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। এমন সব জটিল আবেগগুলো আপনি খুব সহজভাবে কবিতায় ফুটিয়ে তুলেছেন। লেখাটি বেশ চমৎকার হয়েছে, তাই শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

    • মনের ভেতরের অভিমানের সুরটা কী দারুণভাবে ফুটে উঠেছে!

Skip to toolbar