Profile Photo

humaid ashrafiOffline

  • humaidashrafi
  • Profile picture of humaid ashrafi

    humaid ashrafi

    • 55 minutes ago

    জীবন কতো বদলায়….!
    গতকালটা যে ছন্দে কেটেছে– আজ তা নাই।

    সম্পর্ক কতো বদলায়…..!
    গতকাল যে ছিলো প্রিয় বন্ধু– আজ তার খবর নাই।

    মানুষ কতো বদলায়….!
    স্বার্থে আঘাত লাগলে– সবকিছু ভুলে যায়।

    সময় কতো বদলায়….!
    ধনী গরীব সবাই তাতে ভীষণভাবে অসহায়।

    মন কতো বদলায়….!
    প্রাণাধিক প্রিয় মানুষ– অপ্রিয় হয় সামান্য ঘটনায়।

    কতকিছুই বদলায়, কতকিছুই হারিয়ে যায়….!
    কেবল বদলায় না ও হারায় না– মোদের প্রভু, তিনি আছেন, থাকবেন আপন অবস্থায়।

Skip to toolbar