Profile Photo

Khusi MoniOffline

  • khusimoni
  • Profile picture of Khusi Moni

    Khusi Moni

    • 1 month, 1 week ago

    ★আমাকে খুঁজবে? ★

    আমি যদি নিরুদ্দেশ হই,
    আমাকে খুঁজবে?
    যেভাবে একসময়
    আমার একটা কথার অপেক্ষায় থাকতে,
    সেভাবেই কি একদিন
    আমার ফিরে আসার অপেক্ষায় থাকবে?

    আমি যদি হঠাৎ
    সব যোগাযোগের ওপারে চলে যাই,
    আমার না বলা কথাগুলো
    তোমার মনে কি শব্দ হয়ে বাজবে?

    যে মানুষটাকে
    এতটা আপন করে নিয়েছিলে,
    তার শূন্যতাটা কি
    একদিন তোমার ঘরজুড়ে ছড়িয়ে পড়বে?

    আমি যদি সত্যিই নিরুদ্দেশ হই~
    সব অভিমান ভুলে
    একবার হলেও কি
    আমাকে খুঁজবে?

    লেখনীতে : HK.Khushi Sheikh.

    1
    3 Comments
    • “আমাকে খুঁজবে?”—প্রশ্নটা খুব ছোট, কিন্তু এর ভেতরে অনেক ভালোবাসা, অভিমান আর অপেক্ষা জমে আছে।

    • আপনার লেখা “আমি যদি নিরুদ্দেশ হই, আমাকে খুঁজবে?”—এই পঙ্‌ক্তিটির ভেতরের আবেগ ও আকুতি পাঠক হৃদয়ে গভীর এক ভালোলাগার রেশ ছড়িয়ে দেয়, তাই অনুরোধ করব আপনি যেন আপনার এই অনন্য সুন্দর লেখনী অব্যাহত রাখেন।

Skip to toolbar