Profile Photo

মো আলেফ শরীফOffline

  • alefsharif
  • Profile picture of মো আলেফ শরীফ

    মো আলেফ শরীফ

    • 2 weeks, 3 days ago

    গীতি কবিতা-৩৩০৪.
    করলাম হিসেব কতো কষে।

    যোগ বিয়োগ আর পূরন ভাগে
    করলাম হিসেব কতো কষে,
    বেলা শেষে এসে দেখি –
    গেছে করা হিসেব বুঝি মিছে।

    সৃষ্টি সেরা আমরা মানুষ
    পাইতে সৃষ্টি রইছি বেহুশ,
    আমরা মানুষ স্রষ্টার প্রতিনিধি –
    গেছি ভুলে ভূবেতে এসে।

    স্রষ্টা গুনে হইনি গুনি
    রঙে তাঁরই রঙ ধরিনি-
    মত্ত ছিলেম ধন দৌলত ধরায়
    ধরছি জীবন ভোগ বিলাসে।

    চেয়ে দেখিনি সৃষ্টি প্রতি
    ওরা সবাই ত‍্যাগে ব্রতী-
    শ্রেষ্ঠ সৃষ্টি হইয়া মানুষ,আমরা
    ভোগ ধরেছি আরো কষে।
    “””””””””””””””””””””
    মোঃ আলেফ শরীফ,
    ৩৩০৪.১২.০৭.২৬ইং,ঢাকা।

    3
    6 Comments
    • জীবনের সব হিসেব শেষে মানুষ বুঝে, ভোগ নয় ত্যাগেই স্রষ্টার রঙ ধরা যায়……🖤🖤

    • আপনার লেখাটি পড়ে অনেক কিছু নতুন করে ভাবার সুযোগ পেলাম। একদম সত্যি কথা বলেছেন, আমরা মানুষরাই বোধহয় দিনশেষে হিসেব মেলাতে গিয়ে আসল উদ্দেশ্যটাই ভুলে যাই। এত সুন্দর গভীর একটি বার্তা নিয়ে কবিতাটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    • পার্থিব মোহের ভিড়ে আমরা যে আসল উদ্দেশ্যই ভুলে যাই, তা কী দারুণভাবে মনে করিয়ে দিলেন!

    • মো আলেফ শরীফ, আপনার এই লেখনীতে জীবনের নশ্বরতা ও মানুষের আত্মশুদ্ধির যে গভীর সুর ফুটে উঠেছে তা সত্যিই হৃদয়স্পর্শী। জাগতিক হিসাব-নিকাশের ঊর্ধ্বে উঠে স্রষ্টার সৃষ্টির মাঝে নিজেকে খুঁজে পাওয়ার এই আকুতি বেশ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, যা আমাদের জীবনমুখী দর্শনের কথা মনে করিয়ে দেয়। অন্যান্যদের লেখাতেও নিয়মিত লাইক ও কমেন্ট করে আমাদের এই প্ল্যাটফর্মটিকে প্রাণবন্ত রাখতে আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।

    • সৃষ্টির সেরা মানুষ।

Skip to toolbar