-
🔥 ভিক্ষার থালা নয়
✍️ মোহাম্মদ জিয়াউর রহমান
হিজড়া বলে কেউ জন্মালে
মানুষ কেন তবে অকর্ম?
প্রতিবন্ধী হলেই কি তবে
মুছে যাবেই মানবধর্ম?কেউ রাস্তায় হাত বাড়িয়ে
চায় দু-চার টাকা,
কেউবা আবার ভয় দেখিয়ে
বাড়ায় অস্বস্তির ধাক্কা।বাসের ভেতর, বাজারপথে,
দোকান কিংবা দ্বারে—
টাকা না দিলে কটু কথা,
চাপ সৃষ্টি করে!কেউ আবার সত্যিই অসহায়,
নেই কাজের সুযোগ,
সমাজ তাকে দূরে ঠেলে—
বাড়ায় বঞ্চনার রোগ।তবু বলি—অধিকার মানে
অন্যের ক্ষতি নয়,
মানবতার নামের আড়ালে
জোরজবরদস্তি নয়।হিজড়া হোক, প্রতিবন্ধী হোক—
মানুষ সবার আগে;
অন্যায় হলে আইন চলুক,
সহায়তা হোক ভাগে।রাষ্ট্র কেন বসে দেখবে?
কোথায় কর্মের দ্বার?
ভিক্ষার বদলে কর্ম দাও,
দাও সম্মানের অধিকার!দাও প্রশিক্ষণ, দাও কর্ম,
দাও নিরাপদ স্থান;
যে হাত আজ ভিক্ষা চায়,
সেই হাতে দাও সম্মান।আর যে করে হয়রানি,
যে জোর করে দাবি—
পরিচয় দেখে ছাড় নয় তার,
আইন হোক সবারই।ঘৃণা দিয়ে সমাধান নয়,
চাই কার্যকর সংস্কার;
মানুষ পাবে মানবিক মর্যাদা,
জনগণ পাবে স্বস্তির অধিকার!🔥 ভিক্ষা নয়—কর্ম চাই,
জোর নয়—আইন চাই;
অপমান নয়—মর্যাদা চাই,
রাষ্ট্রের কাছে সমাধান চাই!✍️ মোহাম্মদ জিয়াউর রহমান।
4 Comments
Friends
Jannatun Nur
@jannatun-nur
আশরাফুল আলম রিশি
@rishi
নাজমুল হাসান সাকিব
@publiconline
Zahidul Jamy
@zahidul
গাঙচিল
@mehzabeen-shahidy
রকেট মণ্ডল
@rocketmondol
সিরাজুল ইসলাম
@sherajulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Sanzida Shetu
@sanzidashetu


মোহাম্মদ জিয়াউর রহমান, আপনার লেখার ‘যে হাত আজ ভিক্ষা চায়, সেই হাতে দাও সম্মান’ লাইনটি ভীষণ ভালো লেগেছে, সত্যিই কি আমাদের সমাজে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ পর্যাপ্ত আছে বলে আপনি মনে করেন?