-
কবিতা: প্রেম ক্ষুধা
এভাবেই প্রেম ক্ষুধা নিয়ে মরে যাবো হয়তো,
কিন্তু সুখ ছুঁয়ে দেখতে পাবো না।
সুখচিন্তার অসুখ আমার বহুকাল আগের..
পরম স্নেহ আর মায়া দিয়ে দুঃখগুলো পোষা।তুমি হয়তো কখনোই জানতে না,
কত সুখের আশা নিয়ে তোমাকে ভালোবেসেছিলাম।
কিন্তু সে সুখ আর কপালে সইলো কই?
তাই তো শেষবারের দেখায় “ভালোবাসি” বলেছিলাম।তোমাকে জানিয়ে সেদিন সুখ পেয়েছিলাম কিনা জানিনা,
কিন্তু দুঃখ থেকে কিছুক্ষণ মুক্তি পেয়েছিলাম।
পেয়েছিলাম ভালোবাসার গভীর এক পূর্ণতা।
আর শুরুতেই কবর দিয়েছিলাম সেই প্রেমের!আচ্ছা, তুমিও কি আমার মত অসুখী?
নাকি দিব্বি আমায় ভুলে দিনরাত কাটিয়ে যাচ্ছো?
তুমি সুখী হলে তোমাকে দোষী করবো না নিশ্চয়ই,
কিন্তু যে প্রেম আমায় শিখিয়েছিলে,
তাতে এত যন্ত্রণা কেন? উত্তর দিতে পারো?এই যে চেয়ে দেখো,
সন্ধ্যেবেলায় ডুবে যাওয়া সূর্যটাও কিন্তু আমার মত..
সারাদিন তীব্র ভালোবেসেও দিনশেষে ক্লান্ত হয়ে পড়ে,
প্রেম ক্ষুধা নিয়ে সেও রাতের গভীরে হারিয়ে যায়।
ঠিক আমার মতই..!–মেহেদী মারুফ
Jun 19, 202310 Comments-
-
আপনার লেখা “সন্ধ্যেবেলায় ডুবে যাওয়া সূর্যটাও কিন্তু আমার মত.. সারাদিন তীব্র ভালোবেসেও দিনশেষে ক্লান্ত হয়ে পড়ে” অংশটি এক গভীর বিষণ্ণতা আর সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে। আপনি যেভাবে আবেগের প্রতিটি পরতকে শব্দে ফুটিয়ে তুলেছেন, তা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। মনের এমন স্বচ্ছ অনুভূতির প্রকাশ আপনি আরও নিয়মিতভাবে লিখে চললে আমাদের এই প্ল্যাটফর্মটি আরও সমৃদ্ধ হয়ে উঠবে।
-
অপূর্ণ প্রেমের ক্ষুধায় হৃদয় পুড়লেও শেষ স্বীকারোক্তিতেই ভালোবাসা তার ক্ষণিক পূর্ণতা খুঁজে পায়…..🤍🖤
-
-
মেহেদী মারুফ, “পরম স্নেহ আর মায়া দিয়ে দুঃখগুলো পোষা” লাইনটা পড়ার সময় বুকের ভেতর সত্যিই অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। লেখাটা ভীষণ ইমোশনাল আর একদম মনের কথাগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি।
-

মেহেদী মারুফ
Friends
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
খালেদা আক্তার
@khaledaakhter
Syed Farah
@syedfarah
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali
তুবা
@zariyaat
Dibyendu Sarkar
@dibyendusarkar
Sharif Uddin Jumman
@sharifuddinjumman


পুরো কবিতাজুড়ে একটা নীরব বিষণ্ণতা অনুভব করা যায়।