Profile Photo

ম পানা উল্যাহ্Offline

  • যৌবনের সংলাপ – ম পানা উল্যাহ
    কে বললে তোমাকে
    ‘সমুদ্র দেখো’?
    তুমি বুঝি বলোনি?
    তা হয়তো বলেছি
    কিšদ তাতে হারাতে তো বলিনি।
    হারালাম কোথায়?
    এই তো তোমার পাশেই
    আলগোছে ছুঁয়ে ছুঁয়ে,
    হাত বাড়ালেই পেতে পারো
    লতাপাতার মতো জড়িয়ে
    তার চেয়েও বেশি,
    একেবারে মাথা নুয়ে,
    ঠিক তোমার পায়ের কাছে
    ইচ্ছে করলেই টেনে নিতে পারো।
    গ্যাস মারছ?
    মোটেই না।
    তা হলে?
    শিশির ভেজা রক্ত গোলাপ দেখেছ?
    হ্যাঁ দেখলাম।
    কেমন দেখলে?
    দেখলাম তোমার প্রগাঢ় অনুরাগ।
    এভাবে বললে মাতাল হয়ে যাব
    পরে সামাল দিতে পারবে না, হু!

    2
    4 Comments
    • প্রেমের এত সুন্দর স্বাভাবিক খুনসুটি মনটা ভালো করে দিলো।

    • ম পানা উল্যাহ্, আপনার লেখায় ফুটে ওঠা কথোপকথন ও অনুরাগের মাধুর্য হৃদয় ছুঁয়ে যায়, বিশেষ করে শিশির ভেজা গোলাপের উপমাটি অত্যন্ত প্রাণবন্ত। চরিত্র দুটির মধ্যকার এই মিষ্টি খুনসুটি ও গভীর টান অনুভব করা যায়, যা পাঠককে মুহূর্তের জন্য এক আচ্ছন্নতায় নিয়ে ফেলে। আপনার কলমের এমন সাবলীল ও স্নিগ্ধ প্রকাশ অব্যাহত থাকুক, এই প্রত্যাশা রইল।

    • প্রেমের মাদকতায় যৌবন যখন শিশিরভেজা গোলাপ হয়ে ফোটে, তখন নৈকট্যই হয়ে ওঠে সমুদ্রের চেয়েও গভীর…..🤍🖤

    • ম পানা উল্যাহ্, কবিতাটা পড়ে খুব ভালো লাগল আর শেষদিকের কথোপকথনটা একদম প্রাণবন্ত হয়েছে। সম্পর্কের এই মিষ্টি টানাপোড়েনগুলো আপনি এত সুন্দর করে ফুটিয়ে তুললেন কীভাবে?

Skip to toolbar