Profile Photo

মোহাম্মদ জিয়াউর রহমানOffline

  • mdziaurrahman
  • হৃদয়জুড়ে কত কথা!

    শুধুই—দীর্ঘশ্বাস।

    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    হৃদয়জুড়ে কত কথা?
    শুধুই দীর্ঘশ্বাস—
    সবুজ-শ্যামল ভূখণ্ডে
    জন্ম ও বসবাস।

    ভাবি দেশ, মাটি ও মানুষ,
    ভাবি কার কী অবদান;
    কার বা দোষে আজকে কেন
    বিষণ্ন বাংলাদেশের প্রাণ?

    কেউ গড়ে, কেউ ভাঙে,
    কেউবা থাকে নীরব পাশে,
    কেউ স্বপ্ন বোনে চোখে,
    কেউ হারিয়ে যায় হতাশায় ভাসে।

    মায়ের মমতা, বাবার ঘাম,
    শ্রমিকের কষ্টভরা দিন,
    কৃষকের ঘামে সোনার ফসল,
    মানুষের কত রঙিন ঋণ।

    কোথাও প্রেম, কোথাও বেদনা,
    কোথাও প্রতিবাদের ভাষা,
    কোথাও আবার প্রার্থনা হয়ে
    জেগে থাকে বাঁচার আশা।

    দেশের মাটি, দেশের মানুষ—
    সবই তো আপন আমার,
    তবু কেন হৃদয়জুড়ে
    জমে থাকে এত হাহাকার?

    তাই তো লিখি মনের কথা,
    যা দেখেছি চারপাশে—
    কখনো হাসি, কখনো কান্না,
    কখনো দীর্ঘশ্বাসে।

    এই বই শুধু কবিতা নয়,
    হৃদয়ের কিছু ঋণ—
    দেশ, মানুষ আর ভালোবাসার
    জমে থাকা প্রতিদিন।

    হৃদয়জুড়ে কত কথা—
    শুধুই দীর্ঘশ্বাস;
    অন্তরে বিশ্বাস,
    আশা করি, একদিন কালেমার
    পতাকায় ভরবে আকাশ।

    সেই দৃশ্য দেখে যেন
    বিদায় হয়—
    শেষ নিঃশ্বাস।

    2
    4 Comments
    • চারপাশের এত অসংগতি আর দীর্ঘশ্বাসের মাঝেও দেশ ও মানুষের প্রতি এমন গভীর টান সত্যিই মন ছুঁয়ে যায়। চমৎকার লিখেছেন!

    • আপনার লেখা “দেশের মাটি, দেশের মানুষ—সবই তো আপন আমার” পঙক্তিটিতে মাটির প্রতি আপনার গভীর টান ও মমতা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রতিটি লাইনে মিশে থাকা এই আবেগগুলোকে গুছিয়ে লিখে যাওয়ার ধারাবাহিকতা আপনি বজায় রাখতে পারেন, আপনার পরবর্তী সৃষ্টিগুলো পড়ার অপেক্ষায় রইলাম।

    • দেশের মাটি ও মানুষের বেদনা বুকে ধারণ করেই একদিন আশার আলোয় ভরে উঠুক বাংলার আকাশ…..🤍🖤

    • আপনার লেখাটিতে “সবুজ-শ্যামল ভূখণ্ডে জন্ম ও বসবাস” লাইনটা বেশ সুন্দরভাবে মনের ভেতর গেঁথে গেল। দেশের প্রতি আপনার এই গভীর আবেগ আর কষ্টগুলো খুব স্পষ্টভাবে উঠে এসেছে প্রতিটি ছত্রে। অনেক সময় দেশের পরিস্থিতি দেখে নিজের মনেও ঠিক এমনই হাহাকার তৈরি হয়, তাই সব মিলিয়ে লেখাটা দারুণ লাগলো।

Skip to toolbar