Profile Photo

আবু হুরায়রাOffline

  • hasanmahmud1
  • রহস্যময়ী নগর।
    #লেখকঃআবুহুরায়রা
    🚫অনুমতি ব্যাতিত কপি করা কঠোরভাবে নিষিদ্ধ।

    অধ্যায় ১

    পাপের শহর

    ~~~~~~~~~~~~
    এই শহর নোংরা একটা শহর…!

    শহরটা যেভাবে নোংরা, শহরের মানুষ এবং তাদের মস্তিষ্কগুলোও নোংরা।

    এই শহরে দিনের আলোতে সব হয়। কিন্তু এই পশুগুলোকে তারা কী বা বলবে…? কারণ তারা এগুলো দেখতে দেখতে অভ্যস্ত। তাদের এখন এগুলো দেখতে আনন্দ লাগে। তারাও ধীরে ধীরে ঐ নরপিশাচদের দলে চলে গিয়েছে।

    হঠাৎ এমনই এক অন্ধকার-আচ্ছন্ন দিনে এই কুৎসিত শহরে জীবিকার তাগিদে একটি ধার্মিক পরিবার বসবাস করার জন্য আসে।

    কথায় আছে—আলেমের পেটে জন্ম হয় জালেম। আর জালেমের পেটে জন্ম হয় আলেম।

    সেই নোংরা, কুৎসিত শহরে সেদিন আলেম পরিবারের ঘরে জালেম এসেছিল।

    ★★
    সেই ধর্মপরায়ণ পরিবারের বংশের নাম মোল্লা বংশ।

    ~~~~~~~~~~~~~~
    তারা সেই শহরের মসজিদের পাশে তিনতলা বাড়ির টপ ফ্লোরে বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করে।

    তাদের পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন তাদের বাবা। তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক।

    তার দুই ছেলে, দুই মেয়ে।

    বড় ছেলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কুরআনুল কারিমের হাফেজ। কিন্তু যাকে আল্লাহ তায়ালা এত বড় সম্মান ও মর্যাদা দিয়েছিলেন, সেই হতভাগা সেই গ্রন্থের মর্যাদা রক্ষা করতে পারেনি।

    বলেছিলাম না—পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য পাপের নগরী হয়তো এটিই; যেখানে দিনের আলোতে জুয়া, মদ, নেশা, সমকামিতা, পতিতাবৃত্তি—এমন কোনো পাপাচার নেই যে এই শহরে হয় না।

    এই শহর পাপের শহর।

    যখন মোল্লা বংশের আহসান এই শহরে তার বাবা-মায়ের সাথে এসে থাকতে শুরু করে এবং সে ক্লাস ৯-এ ভর্তি হয়ে ক্লাস করা শুরু করে, তখন তার পরিচয় হয় একজন কুলাঙ্গারের সাথে। সেই তাকে এই পাপের নগরীর জঘন্য অপরাধ এবং পাপাচারে তাকে চিরতরে ডুবিয়ে দেয়।

    এবং সে একটি ধার্মিক পরিবারের বড় সন্তান হয়ে পরিবার থেকে লুকিয়ে দিনের পর দিন একের পর এক অপরাধমূলক কাজ করতে থাকে।

    তার কাছে মনে হয়—এটাই জীবন।

    ★ কুলাঙ্গার ছেলেটির নাম হচ্ছে মাহদি।

    ~~~~~~~~~~~~
    আহসান যেই স্কুলে অধ্যয়ন করতে শুরু করেছিল…
    সে আগে থেকেই ঐ স্কুলে পড়তো ক্লাস ৬ থেকে।

    আহসান ছোট্ট বেলা থেকে মাদ্রাসায় পড়েছে…!

    তো সে যখন এখানে এসে স্কুলে ভর্তি হয়ে এস এস সি পরিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন তার পরিবার তাকে স্টিট কাট বলে দেয় যে তুমি স্কুলে যাবে ঠিকই তবে পাঞ্জাবি পরে তোমাকে যেতে হবে। অন্যথায় তোমাকে আমরা স্কুলে পড়াবো না।

    মাহদির সাথে তার পরিচয় হয় একটা মুদি খানার দোকানে আহসান পাঞ্জাবি পরে স্কুলে গেলেও সে লুকিয়ে লুকিয়ে সিগারেট খেত।

    একদিন সিগারেট খেতে যখন আহসান যায় রফিক নামক ব্যাক্তির দোকানে তখন আগে থেকেই স্কুলের কিছু ছাত্র সেখানে সিগারেট খাচ্ছিল। তো আহসান যাওয়াতে তারা বুঝে ফেলে যে আহসান ও সিগারেট খায়।

    সবাই তো হতবাক হয়ে যায় যেই ছেলে নাকি একজন হাফেজ এবং সে পাঞ্জাবি টুপি ছাড়া স্কুলে আসে না তার মতে একজন লোক স্মোক করে।

    তবে আহসান পরিস্থিতি স্বাভাবিক করে এবং তাদের কে বুঝিয়ে বলে যে হ্যা আমি অনেক আগে থেকেই স্মোক করি।

    এবং সেখান থেকেই….!

    পরিচয় হয় কুলাঙ্গার এর সাথে মাহদি একজন ধনী বাবার বিকৃত মস্তিষ্কের নেশাখোর উন্মাদ ছেলে।

    আহসান তাদের কে কথায় কথায় জিজ্ঞেস করে যে তোমরা কি কেউ নেশা করো…?

    মাহদি কে দেখিয়ে সবাই বলে ও হচ্ছে ডিলার

    তো আহসান বলে চলো আমার কাছে টাকা আছে আমারা আজকে মাদক নিবো আইমিন ইয়াবা। সে সাথে সাথে রাজি হয়ে যায় এবং কই থেকে যেন।

    এই মরণ ব্যাধি নেশার দ্রব্য নিয়ে হাজির হয়।

    তারপর থেকে শুরু হয় তাদের ২ জনের এই নেশার জগতে পুরো তরে ডুকে যাওয়া। তারা ধীরে ধীরে নেশার টাকা যোগার করতে চুড়ি করা শুরু করে।

    মানুষ কে ফাদে ফেলে টাকা হাতিয়ে নেশার টাকা ম্যানেজ করা শুরু করে প্রথম প্রথম তারা নিজেদের ঘর থেকে চুড়ি করতো।

    তারপর তারা আরে এক্সিম লেভেল এ চলে যায়।

    তখন তারা পোলাপান দের কে কট দিয়ে টাকা আদায় করে সেই টাকা দিয়ে নেশা, জুয়া, স্মোক করার টাকা যোগার করতে শুরু করে।

    এর পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তারা তখনো জানতো না।

    চলবে……।

    সত্যিকার অর্থে কি বলবো জানি না, বইটা কখনো পুর্নাঙ্গ বইয়ের রুপ পাবে কিনা, তবুও আপনার গুরুত্বপূর্ণ মতামত জানতে ভুলবেন না, কেমন হয়েছে আমার লেখা প্রথম উপন্যাস।

    3
    4 Comments
    • প্রথম অধ্যায় পড়েই, আহসানের জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা জানার কৌতূহল তৈরি হলো।

    • পাপের নগরীতে নিষ্পাপতার পতন আর নেশার অন্ধকারে হারিয়ে যাওয়া কৈশোর এক ভয়াবহ সতর্কবার্তা হয়ে জেগে থাকে…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে বেশ অন্যরকম একটা আবহ অনুভব করলাম, একদম শুরু থেকেই রহস্য আর উৎকণ্ঠা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। একটা ধার্মিক পরিবারের ছেলের এমন ভয়ানক অধঃপতনের পেছনের কারণগুলো গল্পের প্লটে দারুণভাবে উঠে আসছে। এরপর গল্পের মোড় কোন দিকে যাবে বলে আপনি ভাবছেন?

    • আবুহুরায়রা, আপনি এই রচনায় শহরের অন্ধকার দিক এবং চরিত্রের মানসিক বিচ্যুতি যে দারুণ নিপুণতায় তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসনীয়, তাই আশা করছি আপনার কলমের এই যাত্রা অব্যাহত থাকবে।

Skip to toolbar