-
কোথায় মহাজন
ফরিদুল ইসলামআজো আছে বাঁকা নদী
আছে কতো জল,
শ্রোতের টানে নৌকা চলে
সেই যে মাঝির দল।পাল তোলা নাও কোথায় গেলো
কলের নৌকা চলে,
নৌকা এখন টেম্পু ট্রলার
বৈঠা গেলো ভুলে।পাল তোলা নাও শুধুই স্মৃতি
গুন টানে আর কেউ,
কলের নৌকা চলছে ছুটে
মাড়িয়ে কতো ঢেউ।ভাটিয়ালি গানে কি আর
মাঝির আছে মন,
কোথায় গেলো মাঝিমাল্লা
কোথায় মহাজন।4 Comments
Friends
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
সালমান সাদিক
@salmansadique
মো: নাজমুল আখতার
@faith
TOUHIDUL ISLAM
@touhidulislam
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
Tariqul Sazzib
@tariqulsazzib
Shohel Nawaz
@shohel-nawaz
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostari



পালতোলা নৌকার সঙ্গে হারিয়ে গেছে নদীর বুকের সেই ভাটিয়ালি প্রাণ…..🤍🖤