-
বেতুন
ফরদিুল ইসলামবেথুন বেতুন টক মিষ্টি
বেত গাছের ফল,
বেতের মোড়া বেতের ওড়া
বেতে ছিলো বল।পাকলে সাদা ধরলে কাটা
জিবে আসে জল,
খসখসে গোলাকার
তবুও বলে ফল।বৈশাখ মাসে ছুটে আসে
দুষ্ট ছেলের দল,
বেতুন খেতে কাঁটার খোঁচা
চোখ করে ছলছল।জংলাভরা ঝোপঝাড়
চিকন পাতায় ফাঁকি,
বেতুন ফলের সেই কথাটি
কেমনে ভুলে থাকি।পুষ্টি স্বাদের ছোট্ট বেতুন
এখন কি আর আছে ?
গুরু মশাইর সেই বেত
রাখে কি আর কাছে ?গাও গেরামের বেত মুড়া
কোথায় খুঁজে পাই,
বেতের কদর আছে তব
বেতুন তো আর নাই।3 Comments
Friends
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
সালমান সাদিক
@salmansadique
মো: নাজমুল আখতার
@faith
TOUHIDUL ISLAM
@touhidulislam
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
Tariqul Sazzib
@tariqulsazzib
Shohel Nawaz
@shohel-nawaz
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostari



হারিয়ে যাওয়া বেতুনের টক মিষ্টি স্বাদে আজও গ্রামবাংলার দুরন্ত শৈশব নীরবে ফিরে আসে…..🤍🖤