Profile Photo

Sayed Mohammad FaridOffline

  • sayedmohammadfarid
  • Profile picture of Sayed Mohammad Farid

    Sayed Mohammad Farid

    • 4 weeks, 1 day ago

    কবিতা সবাই ভালোবাসে না-

    কবিতা সবাই ভালোবাসে না,
    কারো গায়ে কাঁটা ফোটে;
    কেউবা আবার প্রতিবাদ করে,
    হৈ-হুল্লোড় জোটে।
    সব খাদ্যের রুচি যেমন একরকম নয়,
    কবিতার ভাব, ভাষাও সেরূপ;
    মানবতা, উদারতা, প্রকৃতি ও ভালোবাসা—
    কবিতায় অপরূপ!
    দেশীয় সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টি,
    কবিতা যখন ইতিহাস;
    দেশকে যারা ভালোবাসে না,
    তারাই কেবল খুঁজে পায় সর্বনাশ!

    4
    11 Comments
    • বাহ, অভিনব চিন্তাধারার কবিতা। 👏

    • অসাধারণ লিখেছেন কবি

    • কবিতা সবার হৃদয়ে ফুল ফোটায় না, তবু তার মাটিতেই মানবতা ও স্বদেশপ্রেমের চিরসবুজ বীজ বেঁচে থাকে…..🤍🖤

    • আপনার লেখা এই লাইনটা খুব ভালো লাগলো যে, ‘দেশীয় সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টি, কবিতা যখন ইতিহাস।’ একদম ঠিক কথা বলেছেন, আমাদের দেশের এই ছোট ছোট আবেগগুলো কবিতার মাধ্যমেই খুব সুন্দর ফুটে ওঠে। আপনার এই চমৎকার লেখাটা পড়ার পর নিজের দেশটাকে আরও বেশি ভালোবেসে ফেললাম।

    • সাহিত্য, কৃষ্টি আর দেশের ভালোবাসাকে কবিতার ছন্দে যেভাবে বাঁধলেন—পড়ে খুব ভালো লাগলো। সত্যি, সবার রুচি তো আর এক হয় না!

    • Sayed Mohammad Farid, আপনার লেখাটিতে “দেশকে যারা ভালোবাসে না, তারাই কেবল খুঁজে পায় সর্বনাশ!”—এই পঙক্তিটি মনের গভীরে বেশ জোরালো দাগ কেটে যায়। বিষয়টিকে এত সহজ ও সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন যে পাঠক অনায়াসেই আপনার প্রতিটি শব্দের সাথে একাত্ম হয়ে যেতে পারেন। আপনি নিয়মিত এভাবেই আপনার ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করতে থাকুন, কারণ আপনার এই চমৎকার প্রকাশভঙ্গি আমাদের সবার মন ভালো করে দেয়।

Skip to toolbar