-
“অস্থিরচিত্ত”
মোহ-মায়া নাকি
শোকের ছায়া,
সুখ না দুঃখ,বল তোর ভিতর?
কাঙাল বেশে,
নিঃস্ব হাসে,
কে জানে তার মনের খবর?
স্মৃতিচারণ কিংবা
দেহের দাহন,
হতে পারে কল্পনার বুলির সাতকহন,
আলো নেভালে,
আঁধারে হারালে,
কে তোকে খুঁজবে তখন?
নিস্তব্ধতার গহীনে,
অপরিচিত কোণে,
চাইনা কারোর দেখা,
মন-মস্তিষ্কের ভাবনা,
‘অনেক ভেবেছিস’আর না
এবার ছেড়ে দে একা;
মুক্তির আশায়,
দিগন্তে পাখা ঝাপটায়,
শুনতে পাও কি তার আর্তনাদ?
শুনবে হৃদয়ের কথন,
নাকি মস্তিষ্কের বচন,
নাকি করবে উভয়ের প্রতিবাদ?
বিধাতা তিনি,
শুনেছি সর্বজ্ঞানী,
সকল বিষয়ে অবগত,
আবেগি মন নাকি
বিবেকের রতন,
গুরু নির্বাচনে আমি বিব্রত;
কোন সে পরামর্শে,
কাগজ কলমের স্পর্শে,
লিখছি অদেখা লিখন,
মস্তিষ্ক না মন,
গুরু উপদেশ পালন,
কে করবে আমার লিখিনি গ্রহণ?—–তানভীর তীব্র
10 Comments
Friends
Sorufa Soru
@shopner-balika
Apurba Saha
@apurba-saha
Sam E Jahan Upoma
@samejahanpoma
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
Shohag arnob
@shohagarnobgmail-com
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
নিশাত আনজুম
@nishathunzom
মীর অনাবিল
@miranabil
মেহাস হালদার
@mehedi-mihi




অসাধারন সুন্দর কবিতা !