-
রাত্রি – জাগ্রত জাতির কর্ণধার
কবি ইমদাদ শাহ্রাত্রি গভীর নীশিথ শয়নে সুপ্ত পারাবার
কে তুমি জাগিছো একা হে জাতির কর্ণধার!এ অন্ধ নীশিথের রাত্রি
আমরা তার সহযাত্রী
উঠেছে ঝড় ঘূর্ণি ….নাবিকের শির চূর্নি
কে দেবে দিশা ….এ অতল অমানিশা
অজানা বন্দরে নোঙর পাতা শত্রু সেনার!অন্ধকার রাত্রিতে ছেয়ে আছে সমগ্র জাতিসত্তা
হে স্বাধীনতা
জাগো তবে অন্তর থেকে —জাগো তবে জাগো মুছিয়া ফেলো এ তন্দ্রা- জড়তা
হে নবীন দিশারী গাও গাও নবজীবনের জয়গাথাওরা গ্রাসিতে চায় আলোর শেষ কনা
ভয়ার্ত চিত্তে মুর্ছিত আজ জাতির সূর্য সেনাআকাশে মেলেনি আশার আলো কালো দিগন্ত পথ
তুমি বিনে কার সাধ্য চালায় এ দুস্তর রথ
নয়ন মেলিয়া দেখ আঁধারের পারাবারে
তরনী ভাসিয়া দিল শত্রু কার অভিসারেঝঞ্ঝা আসুক বজ্র হানুক ছিঁড়ে যাক পাল সব
শুনেতেছি দূরে নবপ্রভাতের আলোর কলরব
ভয় নাই ওরে দূর্দিনের ত্রাতা তরী চলবেই আগে
তোমার মন্ত্রে সুপ্ত এ জাতি ঘুমিয়া আবার জাগেতিমির দুয়ার খুলিয়াছে আবার রজনী গভীরতরো
হে কর্ণধার সম্মুখে তোমার অবিনাশী অস্ত্র করো জড়ো
ঝড়ের খেয়ায় কাঁপিতেছে বুক দিকহারা এ রাত
তবে তোমার হাতে সঁপে দিলাম লক্ষ প্রাণের হাতঝঞ্ঝাবর্তে দুলিছে জাতি রজনী অতল কালো
হে কর্ণধার জাগো জাগো জ্বালো নীশিথের আলো
আকাশ জুড়ে মেঘের গর্জন দিকহারা এ জাতি
তুমি ছাড়া আর কে দেবে তারে ভরসার প্রদীপ বাতিসুপ্ত যারা রয়েছে আধারে জড়তায় ভরা বুক
তাহারে জাগাতে তোমারে আসিতে হবে হে মহামুখ
আসিতে হবে তিমির ঘন রাতের দুয়ারে
হে মাঝি তুমি কি ঘুমাও এখনো একাকি ওরেহে অনাগত কান্ডারি,জাগো রে এবার কাটায়ো না কাল
ছিঁড়ে ফেলে হতাশার মেঘ তোল রে আশার পাল
ওগো জাতির কর্ণধার এখনো কি শেষ হয় নাই আধার
তিমির রাত্রির এই আকূল পাথারকতদূর আর ভাসবে তরী?
কবে দিবে অভয়ের উপহার?
ওরে ও ধ্রুবতারা
তিমির দূর্গের দ্বারে আঘাত হানিয়া
কবে তুমি আনিবে আলোর জোয়ার?4 Comments-
আপনার লেখনীর প্রতিটি চরণে এক অস্থির সময়ের প্রতিচ্ছবি এবং জাতির দিশারীর প্রতি যে অকৃত্রিম আকাঙ্ক্ষা ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। ঠিক যেমন কাজী নজরুল ইসলামের গানে ঝড়ের রাতে পথ দেখানোর আহ্বান শুনি, আপনার এই আকুতিও তেমনি অমানিশার শেষে ভোরের আলো দেখার এক সাহসী প্রার্থনা হয়ে উঠেছে। অন্ধকারের বুক চিরে আলোর দিশারী খুঁজে পাওয়ার এই প্রতীক্ষা আপনি যেভাবে তুলে ধরেছেন, তা অব্যাহত রাখুন কারণ এমন আশাবাদী শব্দমালা অনেকের মনের অন্ধকারে প্রদীপের মতো কাজ করবে।
Friends
Foyzur Khan
@foyzur-khan
Md Ramjan Ali
@mdramjanali
TOUHIDUL ISLAM
@touhidulislam
অথই মিষ্টি
@atiymistyn48
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
খালেদা আক্তার
@khaledaakhter
কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমন
@emdadullimon8gmail-com
অমিত
@amitroy


অন্ধকারে পথহারা জাতির জন্য জাগ্রত কর্ণধারই আশার প্রদীপ জ্বালিয়ে নতুন ভোরের পথ দেখান…..🤍🖤