-
মা”
মা,
হৃদয়ের নিভৃত সকল ভালোবাসা,
সহজ-সরল মনের সকল স্বপ্ন-আশা,
সবকিছু ঘিরে আছে শুধু তুমি।
তোর পদতলে মোর স্বর্গ,
তোর হাসিটাও মোর স্বর্গ,
তোর মায়ামাখা আঁচলে, মধুভরা সুধায়,
মাতাল হয়ে যাই আমি।
মোর মাথায় যখন বুলিয়ে দিস
স্নেহমাখা দুই বাহু,
যেন আমি-ই সুখরাজ্যের রাজা,
মোর চেয়ে সুখী নয়তো আর কেউ।
বহু নির্ঘুম রজনী কাটিয়েছিস
তুই মোর তরে,
ব্যাধিগ্রস্ত হয়েছি যবে,
সবাই ঘুমালেও—ঘুমাসনি তুই,
সারা রজনী ভরে।
সাত জন্ম যদি সত্যি হয়,
তোর কোলেই পেতে চাই আমি ঠাঁই।
প্রতিজন্মে তোর খোকা হয়ে,
তোর রূপকথার রাজপুত্র হয়ে,
তোর নরম ঠোঁটের আলতো চুমু
আমার কপালেই চাই।4 Comments
Friends
prankrishna Biswas
@prankrishnabiswas
বিপাশা মন্ডল
@bipashamondal
Razia Dalia
@raziadalia
45abu Kalam
@45abukalam
Syed Farah
@syedfarah
মো:নুর আলম
@nur-mpngmail-com
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon


মায়ের ভালোবাসার বিকল্প হয় না।