Profile Photo

Khusi MoniOffline

  • khusimoni
  • Profile picture of Khusi Moni

    Khusi Moni

    • 1 month ago

    ★অনুভবের সমাধি ★

    বুকের বাঁ পাশে হাত রেখে
    জিজ্ঞেস করলাম হৃদয়কে,
    কিগো, আজকাল কারও জন্য
    মনটা কি আর কাঁদে?

    সে বলল, না গো,
    আমি এখন বড় শান্ত,
    কান্নাগুলো ছুটি নিয়েছে,
    চোখেরাও হয়েছে ক্লান্ত।

    আমি বললাম, তবে যে সেদিন
    তোমায় ভীষণ কাঁদতে দেখেছি!
    সে বলল, ওটা কান্না ছিল না,
    আমি শুধু একটু স্মৃতি মুছেছি।

    আমি অবাক হয়ে বললাম,
    স্মৃতি মোছা যায় নাকি?
    সে বলল, যায় গো, যায়,
    যদি মানুষটা পর হয়ে যায়
    তাহলে স্মৃতি না মুছে উপায় কি!

    আমি বললাম, তবু যে তার
    নামটা শুনলে থমকে যাও!
    সে মুচকি হেসে বলল,
    পুরোনো অভ্যাস, বুঝলে না?

    সব থেমে গেলেই কি আর
    সবকিছু ভোলা যায়?
    কিছু নাম বুকের ভেতর
    সমাধি নিয়েও বেঁচে যায়।

    3
    8 Comments
    • অদ্ভুত সুন্দর লেখা একটা কবিতা। এভাবেও নিজের হৃদয়ের সাথে কথা বলা যায়! এভাবেও তার অনুভূতিগুলো তুলে ধরা যায়। আমি তো পুরো স্তব্ধ হয়ে গেছি 😮🫡🥰

      • আপনার এতো সুন্দর মন্তব্য আমাকে আপ্লূত করে দিল🥰

    • Khusi Moni, লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা বিষণ্ণতা কাজ করছে। একদম মনের কথার মতো লিখেছেন, ভীষণ ভালো লাগল।

      • আমাার অগোছালো লেখা আপনাকে ছুঁতে পেরেছে এতেই আমি ভীষণ আনন্দিত। ধন্যবাদ প্রিয়🥰

    • Khusi Moni, বুকের গভীরে জমে থাকা অনুভূতির এমন নিপুণ প্রকাশ সত্যিই অনেক ভালো লেগেছে। আপনি যদি চান তবে শেষের দিকের পঙক্তিগুলোতে কিছু ছন্দ মিলিয়ে দেখতে পারেন, যা পাঠককে আরও গভীরভাবে ছুঁয়ে যাবে। আপনার লেখনীর এই আবেগী ধারাটি এভাবেই সচল থাকুক এবং আপনার আগামী দিনগুলো সুন্দর হোক।

      • ধন্যবাদ পরামর্শ দেওয়া জন্য ভালবাসা নিবেন প্রিয়🫶

    • কিছু নাম বুকের গভীরে আজীবন বেঁচে থাকে।

    • আক্ষেপের কথামালা

Skip to toolbar