-
জিব্যা, তুমি হামাক লিব্যা
— মোহাম্মদ তৌহিদুর রহমানআমি ছোটবেলায় এই কথাটা শুনেছিলাম। তখন কিছু বুঝতাম না বলে এই কথাটার অর্থও বুঝতে পারিনি। পরে বড় হওয়ার পর অল্প অল্প করে বুঝতে পেরেছি।
আসুন, কথাটা একটু বিশ্লেষণ করে দেখি এতে কি বুঝানো হয়েছেঃ
প্রথমেই আসুন জিব্যা (আঞ্চলিক উচ্চারণ) বা জিহবা প্রসঙ্গে-
জিহবা মুখের অন্তঃভাগের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি নরম, মাংসল ও ইচ্ছেমতো এদিক-ওদিক নাড়ানো যায়। আপনি ইচ্ছে করলে মুখের ভেতরে ডানে, বামে, উপরে বা নীচে একে নাড়াতে পারবেন।
জিহবা কি কাজ করে? প্রশ্নটা শুনে আপনারা হয়তো হেসে কুটি কুটি হবেন। এটা আবার কেমন কথা, জিহবা কি কাজ করে তা তো আমরা সবাই জানি। হ্যাঁ, আমিও জানি।
তারপরও একটু বলে নেই- জিহবা আমাদের খাবার খেতে এবং কথা বলতে সাহায্য করে। এছাড়াও আরও অনেক কাজ করে যেগুলো আমরা জানি না। বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এর বিভিন্ন কার্যক্ষমতা সম্পর্কে আমরা জানতে পারছি। ভাবুন তো, আল্লাহ যদি আমাদের মুখের ভেতরে এটা না দিতেন তাহলে কি অবস্থা হতো!
জিহবার এত সুবিধা, তারপরও নাকি এটা আমাদেরকে নিবে!
‘নিবে’ কথাটা অনেক অর্থে ব্যবহৃত হয়- নেওয়া, পৌঁছানো, আলো নেভানো, কোন স্থানে নিয়ে যাওয়া ইত্যাদি। এর আরেকটি অর্থ আছে-বিপদে পড়া বা বিপদে ফেলা।
জিহবার কারণে কিভাবে আমরা বিপদে পড়ব বা জিহবা আমাদেরকে কিভাবে বিপদে ফেলবে?
আসুন দেখি, জিহবা আমাদেরকে কিভাবে বিপদে ফেলবেঃ
প্রথমেই বলেছি, জিহবা আমাদের খাওয়া ও কথা বলার ক্ষেত্রে সহায়তা করে। অতএব, দুইভাবে জিহবা আমাদেরকে বিপদে ফেলবে-
১) অতিভোজন বা অতিরিক্ত খাওয়া-দাওয়া করা, এবং
২) অতিকথন বা অতিরিক্ত কথা বলা।
প্রথমেই দেখি, অতিভোজন কিভাবে বিপদের কারণ হয়-
ভোজন বা খাওয়া-দাওয়া করা জীবন ধারণের জন্য অত্যাবশ্যক, তা না হলে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে হবে।
তাই, জীবন ধারণের জন্য খাওয়া-দাওয়া করতে হবে। এক্ষেত্রে নিয়ম-কানুন ও পরিমাণগত দিকটা মেনে চলা আবশ্যক।
খাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সূচী মেনে চলা, সঠিক খাদ্য নির্বাচন, পরিমাণ ও অন্যান্য আরও গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, তা না হলে নানারকম শারীরিক সমস্যা দেখা দেবে।
আপনারা খেয়াল করে দেখবেন, যারা নিয়ম মেনে পরিমিত ও সঠিক খাবার খায়, তারা অন্যদের তুলনায় সুস্থ থাকেন।
অপরপক্ষে, যারা খাওয়ার ক্ষেত্রে নিয়ম ও সময়সূচী মানেন না এবং অপরিমিত খাবার খান, তাদের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় ও বিভিন্ন অসুখ হয়।
এখন দেখি, অতকথন বা অতিরিক্ত কথা বলার কারণে আমরা কিরকম বিপদে পড়তে পারি।
আমাদের প্রাত্যহিক জীবনে অন্যদের সাথে যোগাযোগ করার জন্য কথা বলা জরুরী। কথা না বললে আমরা কেউ কারও মনের অবস্থা বুঝতে পারবো না, কোনো সমস্যা হলে তা অন্যকে জানাতে পারবো না, আরও অনেক কিছুই সম্ভব হবে না।
তো, আমাদেরকে কথা বলতে হবে।
অবশ্যই কথা বলতে হবে।তবে, আমরা কথা বলবো- যেখানে যখন যতটুকু দরকার, তার বেশী নয়, কারণ তা না হলে বিপদে পড়বো।
এখন প্রশ্ন হলো- কেমনে আমরা বিপদে পড়বো অতিরিক্ত কথা বলে?
খুব ভালো করে খেয়াল করে দেখবেন, যারা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কথা বলে, তাদের কথার ভেতরে কোন সামঞ্জস্য থাকে না।
এখন এটা বলছে, তো অন্য সময় ওটা বলছে। এভাবে কথা বলতে বলতে তারা কখন কোন কথা বলেছে তা ঠাহর করতে পারে না। আরেকটা বিষয় হলো, এই ধরণের মানুষের সাথে অন্যদের মতের মিল হয় না, খটামটি লেগে যায়, এমন কি অনেক সময় তুমুল ঝগড়া পর্যন্ত হয়ে যায়। ফলাফল- অপরের বিরক্তির কারণ ও সম্পর্কের অবনতি।
আসুন কিছু বাস্তব উদাহরণের সাথে বিষয়টা বুঝি-
• সমাজে বাচাল ব্যক্তি অন্যদের বিরক্তি ও মানসিক অশান্তির কারণ।
• বাচাল ব্যক্তি অবশ্য ক্ষেত্রবিশেষে সুবিধা পায়, যেমন- কোনও আড্ডা, গ্রুপ ইত্যাদি। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে বাচালদের ব্যাপক কদর- সেটা আগেও ছিলো, এখনও আছে; ইদানিং পত্র-পত্রিকা ও মিডিয়া দেখলেই বাস্তব প্রমাণ পাওয়া যায়। যদিও বাচালদের কথা অন্যেরা তেমন আমলে নেয় না- নিছক সাময়িক মজা পায় আর কি।
• বাচাল ব্যক্তিদের কারণে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়, মনোমালিন্য হয়, পরস্পরের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, অনেক ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হয়ে যায়।সুতরাং, বুঝতেই পারছেন জিহবা আমাদেরকে কিভাবে নিবে বা বিপদে ফেলবে!
2 Comments-
আপনার উপস্থাপিত এই চমৎকার বিশ্লেষণী ভাবনাটি জীবনের অতি প্রয়োজনীয় এক সতর্কবাণীকে খুব সহজ ও সাবলীলভাবে ফুটিয়ে তুলেছে। অতিরিক্ত কথা এবং খাবারের ব্যাপারে যে ভারসাম্য রাখার পরামর্শ আপনি দিয়েছেন, তা আমাদের সবার দৈনন্দিন জীবনে চলার পথে দারুণভাবে পথপ্রদর্শক হতে পারে। আপনার এমন গঠনমূলক ও চিন্তাশীল লেখনী নিয়মিত দেখতে চাই, অনেক অনেক শুভকামনা রইল আপনার আগামী দিনের পথচলার জন্য।
Friends
Zahidul Jamy
@zahidul
Sol Nova
@tasnuvatamanna
Kabbo Rasel
@kabborasel
সাদিয়া আক্তার রিমি
@sadiaakterreme
Sk Sagor
@sksagor
Farjana Parvin Asma
@farjanaparvinasma
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh
Ayesha akter Shilpi
@ayeshaaktershilpi
Drako Shajib
@drako

আপনার লেখাটা পড়ে একদম ছোটবেলার সেই দাদির বলা কথাগুলোর কথা মনে পড়ে গেল। সত্যি বলতে, জিহ্বা যে নিয়ন্ত্রণ করা কতটা জরুরি তা আপনার লেখাটি পড়ে নতুন করে উপলব্ধি করলাম।