-
অভিমানি কবি
ফরিদুল ইসলামসবাই যখন কবি কবি
লিখবো না আর কবিতা,
ঝাঁকড়া চুল আর কাঁধের থলে
থাকে ভাবের ললিতা।সঙসাজনীর কাব্যনীতি
পারিনি তাই মানতে,
কাব্য ছেড়ে দু’হাত পেতে
গল্পকে যাই আনতে।গল্প আমার ধ্যান ধারনা
গল্পের মাঝে লীন,
গল্প আমার মনমহুয়া
গল্প অমলীন।সেই যে কবি অভিমানে
ধরেছিল গল্প,
কাব্য প্রেম বেঁচে থাকে
মনের মাঝে অল্প।তোমরা কি আর দেখতে পাও
আছো যতো কবি’রা,
মনের মাঝে ঘুরে কেবল
মৌয়ালের ঐ অলিরা।তবু আমি কাব্য চর্চায়
ফিরতে চাই না আর,
কাব্য প্রেমিক সেই কবিদের
আমার শত নমস্কার।3 Comments
Friends
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
সালমান সাদিক
@salmansadique
মো: নাজমুল আখতার
@faith
TOUHIDUL ISLAM
@touhidulislam
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
Tariqul Sazzib
@tariqulsazzib
Shohel Nawaz
@shohel-nawaz
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostari


আপনার লেখাটা পড়ে একদম মনে হলো মনের ভেতর জমে থাকা অভিমানগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।