Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 month ago

    ঈশ্বর হতে চায়
    মাহমুদ হায়াত

    এখানে ক্রুশ নেই,আছে সিংহাসন।
    রক্ত নেই,আছে নীরব সম্মতি।
    যিশু হারিয়ে যান,
    বেঁচে থাকে তাঁর নামেমুক্তির বাণিজ্য।
    সবাই ঈশ্বর হতে চায়,
    মানুষ হওয়ার দায়কেউ নেয় না।
    পবিত্রতার মুখোশেযেন শয়তানই
    ঘুমহীন প্রার্থনা করে।

    3
    5 Comments
    • আপনার এই লেখায় মানুষের কৃত্রিমতা ও লোভের যে গভীর দিকটি ফুটে উঠেছে, তা সত্যিই ভাবনার খোরাক জোগায়। গভীর উপলব্ধির এই শব্দগুচ্ছ পাঠককে নতুন করে চিন্তা করতে বাধ্য করে, তাই আপনার লেখনী ও ভাবনা প্রকাশের এই ধারা অব্যাহত থাকুক।

    • ঈশ্বর হওয়ার মোহে মানুষ হওয়ার কঠিন দায়টুকুই আজ হারিয়ে যাচ্ছে…..🤍🖤

    • ধর্ম আর পবিত্রতার আড়ালে মানুষের স্বার্থপরতাটা 😔🖤

    • আপনার লেখা ‘সবাই ঈশ্বর হতে চায়, মানুষ হওয়ার দায় কেউ নেয় না’ লাইনটা একদম বাস্তব কথা বলেছেন, তবে বর্তমান সময়ে মানুষ কেন নিজেদের মাঝে এই মনুষ্যত্বটা এত হারিয়ে ফেলছে বলে আপনার মনে হয়?

    • অসাধারণ প্রতিবাদী লেখা।

Skip to toolbar