Profile Photo

Khusi MoniOffline

  • khusimoni
  • Profile picture of Khusi Moni

    Khusi Moni

    • 1 month ago

    ★তবুও দোষী আমি★

    তুমি চাইলে আমার হারিয়ে যাওয়া,
    অতএব আমি হারিয়ে গেলাম।
    তারপরও কেন তুমি এত বিষণ্ন?
    তুমি দিলে আমায় শত কথার আঘাত,
    আমি সয়ে নিলাম নীরবে।
    তবুও কেন তুমি এত অপ্রসন্ন?

    আমি ভালোবাসি, তা জানার পর
    তুমি হয়ে গেলে ভীষণ অহংকারী।
    আমি নিশ্চুপ হয়ে গেলাম,
    তবু কেন সব দোষ আমারই?

    তুমি চেয়েছিলে আমি সরে যাই,
    আমি তোমার পথ ছেড়ে দিলাম।
    তবুও কেন বারবার ফিরে এসে
    আমার নীরবতার হিসাব নিলে?
    তুমি তো চেয়েছিলে মুক্তি
    , আমি তোমায় মুক্ত করে দিলাম।
    তবে কেন আমার শূন্যতায়
    নিজের ছায়া খুঁজে বেড়াও?

    আমি তো চাইনি কোনো প্রতিদান,
    চাইনি তোমার মিথ্যে আশ্বাস।
    শুধু একটু আপন ভেবেছিলাম,
    সেটুকুও কি ছিল এতই সর্বনাশ?

    আজ আমি নেই তোমার পথে,
    নেই কোনো অভিযোগের ভার।
    তবুও কেন আমার হারিয়ে
    যাওয়ায় তোমার চোখে বিষাদের ছায়া?
    বলো, এ কেমন চাওয়া তোমার,
    কেমন ভালোবাসার অধিকার?
    নিজ হাতে দূরে সরিয়ে দিয়েও
    কেন আমাকেই করো দোষী বারবার?

    লেখনীতে : HK.Khushi Sheikh

    3
    6 Comments
    • আপনার লেখায় অব্যক্ত অভিমান আর মনের গভীরের কষ্টগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যা পাঠকমাত্রকেই বেশ আবেগপ্রবণ করে তোলে। সম্পর্কের জটিল দোলাচল নিয়ে আপনার এমন অনুভূতিপূর্ণ প্রকাশ অত্যন্ত চমৎকার হয়েছে, আপনি নিয়মিত লিখুন।

      • ধন্যবাদ জনাব, আমাকে দোয়ায় রাখবেন🥰

    • ভালোবাসা যদি অধিকার না হয়, তবে কাউকে দূরে ঠেলে দিয়ে তার ফিরে আসার প্রত্যাশাই বা কেন?

      • হয়তো রাখতেও চায়না যেতে দিতেও চায়না

    • মেয়েরা যত কিছুই করুক দোষ মেয়েদেরই হবে।

Skip to toolbar