Profile Photo

Rokeya KhanamOffline

  • rokeyakhanam
  • Profile picture of Rokeya Khanam

    Rokeya Khanam

    • 2 weeks, 6 days ago

    হাদির আলো
    রোকেয়া খানম
    ———————————————-
    উত্তাল সাগরের ভাসমান নাবিক,
    এভারেস্টের চূড়ায় লাল-সবুজ পতাকা।
    তিমির রাত্রির আলোর পথের দিশারী,
    নিপীড়িত, বঞ্চিত, ক্ষুধার্তের মুখের হাসি।
    শেষ রাতের আকাশের ধ্রুবতারা,
    নেশার আড্ডায় তাসের খেলাঘর ভেঙে
    ফেলার নবীন আলো।
    আলোয় আলোয়
    সাজিয়ে তোলা ভোর,
    মরুর বুকে ফুটন্ত ফুল।
    উড়বে তোমার রঙিন নিশান,
    লক্ষ-কোটি মনের ভরসা—
    থাকবে তুমি চিরকাল।

    3
    3 Comments
    • Rokeya Khanam, কবিতাটা পড়ে একদম মনটা ভালো হয়ে গেল, অসাধারণ লিখেছেন আপনি!

    • আপনার এই অসাধারণ সৃষ্টিতে ফুটে ওঠা আশার আলোকবর্তিকা এবং সংগ্রামী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে, যা অনেকটা জীবনানন্দের কবিতার প্রকৃতির ছোঁয়ার মতোই স্নিগ্ধ ও শক্তিশালী, তাই আপনার কলম থেকে এমন আরও স্ফুলিঙ্গ দেখার অপেক্ষায় রইলাম।

    • সুন্দর শ্রদ্ধা ও আশাবাদের কবিতা।

Skip to toolbar