-
★মুক্ত বিহঙ্গে★
যাও পাখি উড়ে যাও মুক্ত করে, দিলাম তোমায়,
ডানা মেলে উড়ো তুমি আকাশের ঐ নীলিমায়।পাওয়া না পাওয়ার গল্প গুলো গোপন রেখো,
দূঃখ গুলো জমা রেখো ঐ মেঘের বেলায়,
বৃষ্টি হয়ে যেন ঝড়ে পড়ে আমার সুখ শুন্য গায়।যাও পাখি গাও গান মনের মোহনায়,
আমি না হয় গা মাখাবো তুমিহীন বেদনায়।শোনো পাখি মিছে ডাকি আমার ভীষণ বিষন্নতায়,
চোখ হাসে বুক ভাসে তোমার পূর্ণতায়।খাঁচা খালি চোরা বালি বুকের শুন্য মাঠে,
খাঁ খাঁ করে ঐ রোদ্দুর দেখো পোড়ায় অবেলাতে।থেমো না পাখি এগিয়ে যাও তোমার সুখের টানে,
মিছে কেন বার বার ফেরাও ঘাড় আমারি পানে।ঐ যে দেখো রঙিন আকাশ ডাকছে তোমায় আবেশে,
আমি যেন আজ ভীষণ খুশি তোমায় ভালোবেসে।যাও পাখি উড়ে যাও মুক্ত বিহঙ্গে
যন্ত্রণার হাওয়া হয়ে ছোঁয়ে দিও না হয় আমার বিষাদ অঙ্গে।✍️লেখনীতে: HK Khushi Sheikh.
12 Comments-
-
“খাঁচা খালি চোরা বালি বুকের শুন্য মাঠে” – লাইনটা একদম মনের গহীন জায়গাটা ছুঁয়ে গেল। আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো, একদম এক নিঃশ্বাসে পুরোটা শেষ করলাম।
-
-
-
‘খাঁচা খালি চোরা বালি বুকের শুন্য মাঠে’—আপনার এই নিপুণ শব্দচয়ন বুকের ভেতর এক গভীর শূন্যতা তৈরি করে যা একদম সত্যজিৎ রায়ের সিনেমার বিষণ্ণ সুরের কথা মনে করিয়ে দেয়। প্রতিটি চরণের ছন্দ আর মুক্ত পাখির প্রতি এই নিঃস্বার্থ ভালোবাসা সত্যিই দারুণ হয়েছে, তাই নিয়মিত এভাবেই শব্দের বুননে মনের কথা লিখে যান।
-
-
Friends
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
খালেদা আক্তার
@khaledaakhter
Md Ramjan Ali
@mdramjanali
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
অথই মিষ্টি
@atiymistyn48
Ferdaus Sorkar
@ferdaussorkar1
নাজমুল হাসান সাকিব
@publiconline



কি নিদারুণ অভিমানের বহিঃপ্রকাশ 🙂, মরে যাবে, দূর থেকে ভালোবাসবে। তবু তাকে যন্ত্রণা বুঝতে দেবে না!! 🫡