-
“কবিতা…
★অভিমানী মুক্তি ★“অভিযোগ জমিয়ে রাখো,অভিমান লুকিয়ে
ভালোবাসা বড্ড দামি,সবাই কি যায় পেয়ে!”“যে ভাবে সুখ মিলে সেভাবেই থেকো,
কারও প্রতি প্রত্যাশায় বুক বেঁধো নাকো”“তুমি এসে ছিলে সুখ হয়ে,
আমি বাঁধা দেইনি—
থেকে যাবে বলে এসেছিলে আমিই রাখিনি।”“মুখ বুঝে সয়ে গেলাম কিছু মনে করিনি,
নিজেকেই দোষ দিলাম তবুও তোমায় ফেরাইনি।”“বাঁধ ভাঙা অশ্রু গুলো চোখে হয়েছিলো জমা,
দোষ ছিলো আমার তবুও চাইনি ক্ষমা।”“ব্যর্থ নিঃশ্বাস গিলে নিয়েছি খুব যতনে,
আমি তো–
তোমার যোগ্য নই, তাই ভালোবাসি কেমনে।”“বুকের ভেতর ব্যাথা হচ্ছিলো সে কি নিদারুণ,
কি ভাবে বুঝাই বলো—
আমার অবস্থা যে কতটা করুণ!”“তুমি মুক্তি চাওনি তবুও মুক্ত করে দিলাম,
বিনিময়ে সব —
অভিযোগের অভিশাপ, বুক পেতে নিলাম।”“তোমাকে দেইনি বুঝতে চাইও না তুমি বুঝো,
এমন ভাবে চলে যেতে চাই–
যেন তুমি আমায় কভু না খোঁজো।”“বলার অনেক কিছু ছিলো,
চাইলে পারতাম বলতে,
তাহলে যে তুমি আমায় ছেড়ে চাইতে না যেতে।”লেখনীতে : এইচ কে খুশী শেখ।
14 Comments-
-
আপনার এই চমৎকার নিবেদনটিতে জমে থাকা আবেগগুলো প্রতিটি ছত্রে অত্যন্ত গভীর ও স্পর্শকাতরভাবে ফুটে উঠেছে, যা যে কারো হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো। অনুভূতির এমন নিখুঁত প্রকাশ আপনাকে আরও অনেক সুন্দর সৃষ্টির পথে এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমাদের এই গ্রুপে অন্যান্য বন্ধুদের লেখাতেও আপনার মতো করে লাইক বা কমেন্টের মাধ্যমে উৎসাহ দিলে পুরো পরিবেশটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
-
এমন অকপটে নিজের দোষ স্বীকার করার মত মানুষ খুব অল্পই আছে। “দোষ ছিলো আমার তবুও চাইনি ক্ষমা”! এই লাইনটাতে কবি বুঝিয়েছেন, তার দোষ সে নিজেই বুঝতে পেরেছে। কিন্তু ক্ষমা চাওয়ার ইচ্ছেটুকু হয়নি! 🙂
-
Khusi Moni, “ভালোবাসা বড্ড দামি,সবাই কি যায় পেয়ে!”—লাইনটা জাস্ট কলিজায় গিয়ে লেগেছে, আপনার লেখার হাতটা সত্যিই অনেক সুন্দর।
-
-
-
-
Friends
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
খালেদা আক্তার
@khaledaakhter
Md Ramjan Ali
@mdramjanali
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
অথই মিষ্টি
@atiymistyn48
Ferdaus Sorkar
@ferdaussorkar1
নাজমুল হাসান সাকিব
@publiconline



মুখে কিছু না বললেও মনের ভেতর কত অভিযোগ, কত কান্না জমে থাকে!