-
কবিতা: “ফুলের সৌরভে আমি”
ও আম্মা আমার আম্মা, কেন এতো চিন্তা করছো বলো তো?
তোমার ওই চিন্তিত মুখটা দেখলে আমার কলিজাটা যেন ছিঁড়ে যায়!
আম্মাগো, তোমার এই অনিদ্রায় ক্লান্ত চোখ, আর তার নিচে জমে থাকা কালচে বিষাদ~
এ যে আমায় ভীষণ পীড়া দেয় আম্মা, আমি সইতে পারি না।
তোমার অনিয়মিত খাওয়া, নিজের প্রতি এই চরম অবহেলা আর হতাশায় মাখা শুকনো মুখ…
এগুলো দেখলে আমার ভেতরটা তছনছ হয়ে যায় আম্মা।
তুমি এমন মলিন হয়ে থাকলে আমি যে আরও বেশি ভেঙে পড়ি,
তোমায় আমি ঠিক কীভাবে বোঝাবো বলো তো?
“আম্মা, শোনো—
আমি তোমার জন্য ‘আমি’ নামক তিনটি ফুলের সৌরভ রেখে যাবো–
বেলী, বকুল আর গন্ধরাজ!
তোমার শোবার ঘরের জানালার পাশেই থাকবে বেলী,
বকুলটা থাকবে আমাদের বাড়ির ওই মেইন ফটকের ধারে,
আর বারান্দার ঠিক সামনেই ফুটে থাকবে সুবাসিত গন্ধরাজ।
আম্মা, তুমি রোজ এই গাছগুলোর যত্ন নিও, একটু পানি দিও;
নিজের হাতে ওদের পরিচর্যা করো শুধু তুমিই।
যখন আমায় খুব বেশি মনে পড়বে, যখন বুকটা হাহাকার করে উঠবে—
তখন ওই গাছগুলোর গায়ে, ফুলের পাপড়িতে তোমার আদুরে হাতটা বুলিয়ে দিও আম্মা।
“দেখবে, কী চমৎকার সুবাস ছড়িয়ে পড়ে চারিধারে!
তখন তুমি আমাকেই খুঁজে পাবে সেই ঘ্রাণে—
আমি মিশে থাকবো এই ফুলের সৌন্দর্য আর সৌরভে।
আমি বাতাসে দোল খাবো, অপূর্ব রূপ নিয়ে ধরা দেবো তোমার চোখে।
আম্মা, তুমি তখন আর এমন নির্জীব হয়ে থেকো না,
তোমার এই মলিনতা আমাকে বড্ড কাঁদায় আম্মা।
“আমি তোমার সবচেয়ে প্রিয় ফুল হয়ে যাবো,
খুশবু হয়ে আজীবন ছড়িয়ে থাকবো তোমার জীবনের আপন মোহনায়।
লেখনীতে:- HK Khushi Sheikh.
6 Comments-
Khushi Moni, “আমি তোমার সবচেয়ে প্রিয় ফুল হয়ে যাবো, খুশবু হয়ে আজীবন ছড়িয়ে থাকবো তোমার জীবনের আপন মোহনায়”—আপনার এই কথাগুলো হৃদয়ে গভীর মমতা আর শান্ত এক সুর তৈরি করে। প্রিয়জনের প্রতি আপনার এই ভালোবাসার প্রকাশটুকু বেশ হৃদয়স্পর্শী, বিশেষ করে ফুলের মাধ্যমে মায়ের কষ্ট ভোলানোর পরিকল্পনাটি খুব সুন্দর মনে হয়েছে। আপনি আপনার চমৎকার অনুভবের জায়গাগুলো এভাবেই শব্দের মাধ্যমে লিখে আমাদের মাঝে নিয়মিত শেয়ার করবেন বলে আশা রাখি।
-
Friends
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
খালেদা আক্তার
@khaledaakhter
Md Ramjan Ali
@mdramjanali
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
অথই মিষ্টি
@atiymistyn48
Ferdaus Sorkar
@ferdaussorkar1
নাজমুল হাসান সাকিব
@publiconline



কবিতাটি মনকে আর্দ্র করে দিলো।