Profile Photo

মোঃ আসমাউল হোসাইন ইমনOffline

  • mdasmaulhossainemon
  • নিরপেক্ষ আইন
    মোঃ আসমাউল হোসাইন ইমন

    আমি বলি—
    ওরে দুর্নীতিবাজ! থাম,
    আইনের বুকে লিখিস না আর নিজের নামে ঘাম!
    তোর হাতে যদি ক্ষমতা থাকে,
    আমার হাতে ন্যায়ের পাল্লা;
    তুই যতই প্রাসাদ গড়িস,
    সত্যের কাছে সবই মিছে, সবই ছলনা!
    আমি দেখেছি—
    ক্ষুধার্তের থালায় শূন্যতার হাহাকার,
    বিচারপ্রার্থীর চোখে দীর্ঘ প্রতীক্ষার অন্ধকার!
    দেখেছি নিরপরাধ কাঁদে কারাগারের দ্বারে,
    অপরাধী বুক ফুলিয়ে ঘোরে জনতারই মাঝে!
    হে বিচারক!
    তোমার কলমে কাঁপুক না কোনো ভয়,
    তোমার রায়ে ধনীর জন্য আলাদা কিছু নয়!
    গরিব বলে কারও বিচার থেমে থাকবে কেন?
    ক্ষমতাবান অপরাধী হলে শাস্তি পাবে না কেন?
    আইন যদি হয় অন্ধ—
    তবে সে অন্ধত্ব ঘোচাও!
    আইন যদি হয় বন্দি—
    তবে তার শৃঙ্খল খোলো!
    বিচার যদি বিক্রি হয় স্বর্ণমুদ্রার দামে,
    আগুন জ্বালো বিবেকের, দাঁড়াও সত্যের নামে!

    3
    5 Comments
    • আইন এখন অন্ধত্বের রাজা হয়ে গেছে, দেশের জনগন যতই আস্ফালন করুক কোন লাভ হচ্ছে না।

    • ন্যায়বিচার কোনো দয়া নয়, প্রতিটি মানুষের অধিকার।

    • আপনার লেখাটিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার যে দৃপ্ত কণ্ঠস্বর ফুটে উঠেছে তা সত্যিই দারুণ, বিশেষ করে যেখানে আপনি আইনের ভারসাম্য আর মানবিক মূল্যবোধের কথা খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন—আপনার এই বলিষ্ঠ লেখনী ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠুক, এই শুভকামনা রইল।

    • ক্ষমতার অন্ধকার যত গভীরই হোক, বিবেকের সাহসী কণ্ঠই ন্যায়ের পথ আলোকিত করে…..🤍🖤

    • মোঃ আসমাউল হোসাইন ইমন, আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগলো, বিশেষ করে “আইন যদি হয় বন্দি—তবে তার শৃঙ্খল খোলো” লাইনটা দারুণ ছিল। সব স্তরের মানুষের জন্য যে সমান বিচার প্রয়োজন, সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। এমন সামাজিক অসঙ্গতি নিয়ে আরও লেখালেখি চালিয়ে যান, শুভকামনা রইল আপনার জন্য।

আসমাউল ইমন

সাংবাদিক ও সাহিত্যিক

মোঃ আসমাউল হোসাইন ইমন অরফে আসমাউল ইমন। তিনি ২০০২ সালের ২০ অক্টোবর পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার গনেশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যৌথ ভাবে পশ্চিম কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় থেকে দেবীপুর তেবাড়িয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে মাধ্যমিক ও মিয়াপুর হাজী জসিম উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে।‌ কালানী ইউনিভার্সিটি মুম্বাই থেকে ব্যাচেলর অফ জার্নালিজম ডিগ্রী শেষ করেন। বর্তমানে সাংবাদিকতা পেশায় যুক্ত আছেন। পাশাপাশি লেখালেখি করেন

Friends

Profile Photo
Putul Bagum
@putulbagum
Profile Photo
Fafimamst Begom
@fafimamstbegom
Profile Photo
Abdul Mannan
@abdulmannan
Profile Photo
নুর
@thelight
Profile Photo
Md Najmul
@mdnajmul
Profile Photo
Tanver Hasan Apu
@tanverhasanapu
Profile Photo
Drako Shajib
@drako
Profile Photo
Neel tripura
@neel
Skip to toolbar